1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

বড় পর্দায় আর্জেন্টিনার জয় উদযাপন, মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত দর্শক

ফরিদপুর জেলা প্রতিনিধি:
  • আপডেটের সময় : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ১৯ সময়

বড় পর্দায় আর্জেন্টিনার জয় উদযাপন, মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত দর্শক

 

ফরিদপুর জেলা প্রতিনিধি:

 

 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এ আর্জেন্টিনা ও আলজেরিয়ার মধ্যকার বহুল প্রতীক্ষিত ম্যাচ ঘিরে ফরিদপুর শহরজুড়ে ছিল উৎসবের আমেজ।

প্রিয় দল আর্জেন্টিনার খেলা উপভোগ করতে শহরের বিভিন্ন স্থানে বড় পর্দায় খেলা দেখার আয়োজন করা হয়। এরই অংশ হিসেবে শহরের স্বর্ণপট্টিতে ফুটবলপ্রেমী একত্রিত হয়ে ম্যাচটি উপভোগ করেন। আজ‌

বুধবার সকালে অনুষ্ঠিত ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ৩-০ গোলে আলজেরিয়াকে পরাজিত করে বিশ্বকাপ অভিযান শুরু করে। দলের অধিনায়ক ও তারকা ফুটবলার লিওনেল মেসি দুর্দান্ত নৈপুণ্যে হ্যাটট্রিক করে দলের জয়ে মুখ্য ভূমিকা রাখেন।

ম্যাচের শুরু থেকেই বড় পর্দার সামনে উপস্থিত দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উন্মাদনা।

মেসির প্রথম গোলের পরপরই করতালি ও উল্লাসে মুখর হয়ে ওঠেন তারা। একই সাথে দ্বিতীয় ও তৃতীয় গোলের সময়ও দর্শকদের আনন্দ-উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। অনেক সমর্থক আর্জেন্টিনার ‌ জার্সি পড়ে ও‌ এ খেলা উপভোগ করেন।

খেলা দেখতে আসা দর্শকরা জানান, মেসির এমন পারফরম্যান্স তাদের দীর্ঘদিন মনে থাকবে। বিশেষ করে তার প্রথম খেলায় হ্যাটট্রিক বিশ্বকাপের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে।

খেলা শেষে সমর্থকরা আর্জেন্টিনার জয় উদযাপন করেন এবং বিশ্বকাপের পরবর্তী ম্যাচগুলোতেও একইভাবে বড় পর্দায় একসঙ্গে খেলা উপভোগ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd