1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:১৮ অপরাহ্ন

ভাঙ্গায় বাস–ট্রাক মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত,

অনলাইন ড্রেস
  • আপডেটের সময় : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ২৮ সময়

ভাঙ্গায় বাস–ট্রাক মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত,
ফরিদপুর জেলা ‌ প্রতিনিধি:

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৪–১৫ জন আহত হয়েছেন। আজ সকাল আনুমানিক ৯টায় চুমুরদী ইউনিয়নের বাবনাতলা বাসস্ট্যান্ডের উত্তর পাশে কাটাখালী ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ভাঙ্গা থেকে বরিশালগামী আল-আমিন পরিবহন (ঢাকা মেট্রো-ব-১২-২৮২৫) এবং বরিশাল থেকে ভাঙ্গাগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ন-১৩-১১৭০) ব্রিজের ওপর পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং ঘটনাস্থলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিস ও ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গুরুতর আহতদের মধ্যে রয়েছেন বাসচালক বাদশা মিয়া (৪০), মেহেদী হাসান (৩০), সাইদুর রহমান (৪৮), আলমগীর (৩৪), শারমিন (১১) ও খাদিজা (৩৮)। এছাড়া আরও ৮–৯ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট আজাদ হোসেনের নেতৃত্বে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল রেকারসহ উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। দুর্ঘটনার প্রায় ৪০ মিনিট পর সকাল ৯টা ৪০ মিনিটে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক জব্দ করে হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয়রা জানান, ব্রিজটি মহাসড়কের তুলনায় তুলনামূলকভাবে সরু হওয়ায় এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে। তারা ওই স্থানে দ্রুত নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd