1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন

ভাঙ্গায় বিপুল পরিমাণ বোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ আটক ৩

বিশেষ প্রতিনিধি আশিষ সাহার ভিডিও প্রতিবেদনে বিস্তারিত
  • আপডেটের সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ০ সময়

ভাঙ্গায় বিপুল পরিমাণ বোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ আটক ৩

বিশেষ প্রতিনিধি আশিষ সাহার ভিডিও প্রতিবেদনে বিস্তারিত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বিপুল পরিমাণ বোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ তিনজনকে আটক করেছে পুলিশ। বুধবার (১২ নভেম্বর) সকালে উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গা থানা পুলিশ ওমান প্রবাসী টিটু সরদারের বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ হাতবোমা, পেট্রল, ককটেল বোমা তৈরির সরঞ্জামসহ তিন যুবককে আটক করে।

আটককৃতরা হলেন—টাঙ্গাইলের আলতাফ হোসেনের ছেলে রাজ ইসলাম, চাঁদপুরের নুর মোহাম্মদের ছেলে রাকিব এবং সুনামগঞ্জের জালাল মিয়ার ছেলে জিয়াউর রহমান।

স্থানীয়রা জানান, টিটু সরদারের বাড়ির নির্জন চারচালা টিনের ঘরে গোপনে বোমা তৈরির কাজ চলছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তিনজনকে হাতেনাতে আটক করা হয়।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য ও বোমা তৈরির উপকরণ। আটককৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd