1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন

ভেন্নাতলা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ দোকান ভস্মীভূত, একজন নিহত

ফরিদপুর জেলা ‌ প্রতিনিধি:
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ২২ সময়

ভেন্নাতলা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ দোকান ভস্মীভূত, একজন নিহত

 

ফরিদপুর জেলা ‌ প্রতিনিধি:

 

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পাচুড়িয়া ইউনিয়নের ভেন্নাতলা বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পাঁচটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায় এবং ঘটনাস্থলেই একজন পুরুষ ব্যক্তির মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা আজ বৃহস্পতিবার সকাল আনুমানিক ৫টার দিকে ভেন্নাতলা বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় বাবুল মোল্যা (৩৮), পিতা আতিয়ার রহমান, সাং হরিহরনগর, থানা বোয়ালমারী, জেলা ফরিদপুর ঘটনাস্থলেই মারা যান। এছাড়া অগ্নিকাণ্ডে পাঁচজন ব্যক্তি আহত হন এবং তাদের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

অগ্নিকাণ্ডে বাজারের মুদি দোকান, সাইকেল গ্যারেজ, ট্রেইলারের দোকান ও বীজ ভান্ডারসহ মোট পাঁচটি দোকান সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এ ঘটনায় আলফাডাঙ্গা থানায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd