1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন

মথুয়া মহাসম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

সুমন সাহা,শালিখা প্রতিনিধি:
  • আপডেটের সময় : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ২৯ সময়

মথুয়া মহাসম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

সুমন সাহা,শালিখা প্রতিনিধি:

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় ও সামাজিক সংগঠন শ্রী শ্রী হরি গুরুচাঁদ মথুয়া মিশন মাগুরা জেলা শাখার উদ্যোগে আজ ২০ জুন রোজ শনিরার বর্ণাঢ্য আয়োজনে “মথুয়া মহাসম্মেলন-২০২৬” অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সাংস্কৃতি মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী (এমপি)।

অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন মহামতুয়াচার্য শ্রী পদ্মনাভ ঠাকুর।
উক্ত সম্মেলনটি উৎসর্গ করা হয় মথুয়া মাতা শ্রীমতী সুবর্ণ সিকদার (ঠাকুর)-এর স্মৃতির উদ্দেশ্যে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মোঃ মনোয়ার হোসেন, জেলা প্রশাসক মোতাকাব্বির আহমেদ, হিন্দু কল্যাণ ট্রাস্টের জেলা চেয়ারম্যান নিপুন রায় চৌধুরী, পুলিশ সুপার মোঃ আজাদ হোসেনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।

সম্মেলনে বক্তারা শ্রীশ্রী হরি ও গুরুচাঁদ ঠাকুরের আদর্শ, মানবতা, শিক্ষা বিস্তার, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সমাজ উন্নয়নে মথুয়া দর্শনের গুরুত্ব তুলে ধরেন।
ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক ঐক্য প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

শ্রীশ্রী হরি গুরুচাঁদ মথুয়া মিশন মাগুরা জেলা শাখা আয়োজনে দিনব্যাপী এই মহাসম্মেলনে ধর্মীয় আলোচনা, ভক্তিমূলক সংগীত, প্রার্থনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলার বিভিন্ন স্থান থেকে আগত হাজারো ভক্ত ও অনুসারীর উপস্থিতিতে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd