1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন

মধুপুরে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

শরিফুল ইসলাম টাঙ্গাইল
  • আপডেটের সময় : রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬
  • ০ সময়

মধুপুরে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

শরিফুল ইসলাম টাঙ্গাইল

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রোববার মধুপুর উপজেলার বিএডিসি আর্মি ক্যাম্প এলাকায় আয়োজিত এই কর্মসূচিতে দুঃস্থ ও অসহায় প্রায় ২০০ পরিবারের মাঝে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।

বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের দিকনির্দেশনায় ১৯ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাঃ হোসাইন আল মোরশেদ, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন।

প্রতি বছরের ন্যায় এ বছরও শীত মৌসুমে অসহায় মানুষের পাশে দাঁড়াতে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছে। শীতবস্ত্র পেয়ে উপকৃত সাধারণ মানুষ আনন্দ প্রকাশ করে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান।

এ সময় জেনারেল অফিসার কমান্ডিং জানান, ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর দপ্তর ৩০৯ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইমাদ উদ্দিন আহমেদ, এসপিপি, পিএসসি ছাড়াও ঘাটাইল অঞ্চলের অন্যান্য ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা বৃন্দ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd