1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন

ময়মনসিংহে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

মকবুল হোসেন,  ময়মনসিংহ জেলা প্রতিনিধি
  • আপডেটের সময় : বুধবার, ২০ মে, ২০২৬
  • ০ সময়

ময়মনসিংহে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

 

মকবুল হোসেন,

ময়মনসিংহ জেলা প্রতিনিধি

 

“অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন” প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬-এর শুভ উদ্বোধন ও র‍্যালী, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।।

আজ ২০ মে বুধবার সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ময়মনসিংহ বিভাগের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী, এনডিসি।

 

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী বলেন, দুর্যোগ মোকাবিলা, অগ্নি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনসচেতনতা বৃদ্ধিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অগ্নিকাণ্ড, সড়ক দুর্ঘটনা কিংবা প্রাকৃতিক দুর্যোগে এই বাহিনীর সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়ান। তিনি নিরাপদ নগরী ও সচেতন সমাজ গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

 

বিশেষ অতিথির বক্তব্যে ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন বলেন, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ফায়ার সার্ভিস, সিটি করপোরেশন ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তিনি নগরীর ঝুঁকিপূর্ণ স্থাপনা চিহ্নিতকরণ এবং নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারে কাজ করার আশ্বাস দেন।

 

ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ আতাউল কিবরিয়া, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান প্রমুখ। উদ্বোধনী পর্বে ফায়ার সার্ভিস সদস্যরা বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন এবং অগ্নিনির্বাপণ ও উদ্ধার কার্যক্রমের বিভিন্ন কৌশল প্রদর্শন করেন। মহড়ায় অগ্নিকাণ্ডে দ্রুত সাড়া দেওয়া, উদ্ধার অভিযান পরিচালনা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা তুলে ধরা হয়। উপস্থিত অতিথিরা ফায়ার সার্ভিসের দক্ষতা ও প্রস্তুতির প্রশংসা করেন। এতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd