1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ২০ জুন ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন

ময়মনসিংহ জেলা পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে মোবাইল কোট পরিচালিত

মকবুলহোসেন,ময়মনসিংহ প্রতিনিধি
  • আপডেটের সময় : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ০ সময়

ময়মনসিংহ জেলা পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে মোবাইল কোট পরিচালিত

 

মকবুলহোসেন,ময়মনসিংহ প্রতিনিধি

 

ময়মনসিংহ পরিবেশ অধিদপ্তর, জেলা কার্যালয় এবংগফরগাঁও উপজেলা প্রশাসন, এর যৌথ উদ্যোগে ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলাথানাধীন পাতলাসি নামক এলাকায় গফরগাঁও উপজেলার সহকারী কমিশনার ( ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমির সালমান রনি এর নেতৃত্বে আজ ২৪ ডিসেম্বর বুধবার অবৈধ ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন(নিয়ন্ত্রণ) আইন ২০১৩ ( সংশৈাধিত ২০১৯) এর আলোকে মোবাইল কোর্ট পরিচালনা করা হয় । মোবাইল কোর্ট পরিচালনাকালে বর্ণিত আইনের ধারা ৫(২) এর ব্যত্যয় ঘটিয়ে জেলা প্রশাসকের অনুমতি ব্যতীত ইটভাটা স্থাপনপূর্বক মাটি সংগ্রহের অপরাধে মেসার্স এসবিএন ব্রিকস ও মেসার্স এস এম বি ব্রিকস নামক ইটভাটার চিমনিসহ দেয়াল ভেঙ্গে ঘুড়িয়ে দেওয়া হয় এবং মেসার্স এম এম ই ব্রিকসকে ৫০,০০০/- টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। একইসাথে ইটভাটাগুলোর সকল কার্যক্রম বন্ধের নির্দেশনা প্রদান করা হয়। উক্ত মোবাইল কোর্টে পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ রুকন মিয়া প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। এই সময় পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। ময়মনসিংহ জেলা পুলিশ, পাগলা থানা পুলিশ, গফরগাঁও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এবং বাংলাদেশ সেনাবাহিনী অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা প্রদান করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd