1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ২০ জুন ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন

মহম্মদপুরে মাদক ব্যবসায়ী জালাল ২০১ পিস ইয়াবা ও নগদ টাকার সহ গ্রেফতার

বিশেষ প্রতিনিধি
  • আপডেটের সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ০ সময়

মহম্মদপুরে মাদক ব্যবসায়ী জালাল ২০১ পিস ইয়াবা ও নগদ টাকার সহ গ্রেফতার :

বিশেষ প্রতিনিধি আশিষ সাহা

মাগুরার মহম্মদপুরে পুলিশের এক বিশেষ অভিযানে ২০১ পিস ইয়াবা ও নগদ টাকার সহ জালাল (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (৫এপ্রিল) ভোর রাত্রে দীঘা ইউনিয়নের আউনাড়া গ্রামে এই অভিযান চালানো করা হয়।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে মহম্মদপুর থানার একটি দল ওই এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় আউনাড়া গ্রামের মৃত মোজাহার মোল্যার ছেলে জালালকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। পরে তার দেহ ও বাড়ি তল্লাশি করে ২০১ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ৭৯ হাজার ৩৩০ টাকা উদ্ধার করা হয়।

এলাকাবাসী সূত্রে জানা যায়, জালাল দীর্ঘদিন এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করছে। তার নামে থানায় একাধিক মাদক মামলা রয়েছে এবং এর আগেও তিনি কয়েকবার পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন।

মহম্মদপুর থানা অফিসার ইনচার্জ মোঃ আশরাফুজ্জামান বলেন, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং এ অভিযান অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd