1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন

মহম্মদপুরে সরকারি গাছ চুরি আটক ৩

বাঁধন সরকার মহম্মদপুর উপজেলা প্রতিনিধি মাগুরা
  • আপডেটের সময় : শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬
  • ০ সময়

মহম্মদপুরে সরকারি গাছ চুরি

পুলিশের অভিযানে হাতেনাতে আটক ৩

বাঁধন সরকার মহম্মদপুর উপজেলা প্রতিনিধি মাগুরা 

মাগুরার মহম্মদপুর উপজেলায় সরকারি সম্পদ রক্ষায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে পাল্লা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সরকারি গাছ চুরির সময় তিনজনকে হাতেনাতে আটক করেছে মহম্মদপুর থানা পুলিশ।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে উপজেলার পাল্লা মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের সরকারি গাছ অবৈধভাবে কেটে পাচার করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে অভিযান পরিচালনা করেন। এ সময় গাছ কাটার সরঞ্জামসহ তিনজনকে হাতেনাতে আটক করা হয়। তবে অভিযানের খবর পেয়ে একজন চোর পালিয়ে যেতে সক্ষম হয়।

আটককৃতরা হলেন—পাল্লা গ্রামের পিকুল শেখ (৩০), বিদ্যালয়ের নৈশপ্রহরী নুর ইসলাম (৫০) এবং আবির হোসেন (৪৮)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল আলিম মোল্লা এবং ম্যানেজিং কমিটির সভাপতি ও নাগরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমানের সরাসরি নির্দেশে তারা রাতের আঁধারে গাছ কাটছিলেন।

সরকারি নিয়ম-নীতির তোয়াক্কা না করে বিদ্যালয়ের সরকারি গাছ কেটে নেওয়ার ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা মনে করছেন, যারা শিক্ষার দায়িত্বে রয়েছেন, তাদের এমন কর্মকাণ্ড অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুজ্জামান বলেন,

“খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে পৌঁছি। প্রচণ্ড শীতের মধ্যেও অভিযান চালিয়ে গাছ কাটার সরঞ্জামসহ তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতদের বক্তব্যে অসামঞ্জস্য রয়েছে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতির নাম উঠে এসেছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল আলিম মোল্লা ও সভাপতি জিল্লুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

পুলিশ জানায়, আটককৃতরা বর্তমানে থানা হেফাজতে রয়েছে এবং এই চুরির নেপথ্যে জড়িত মূল হোতাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd