1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন

মাগুরায় এন-৭ জাতীয় মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন:

বিশেষ প্রতিনিধি আশিষ কুমার সাহা
  • আপডেটের সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ০ সময়

মাগুরায় এন-৭ জাতীয় মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন:

 

বিশেষ প্রতিনিধি আশিষ সাহা

 

সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে গৃহীত “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচির অংশ হিসেবে ০১ এপ্রিল ২০২৬ তারিখে মাগুরা জেলার এন-৭ জাতীয় মহাসড়কের পারনান্দুয়ালী নামক স্থানে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উক্ত কর্মসূচির উদ্বোধন করেন জনাব মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, মাগুরা।

 

এ সময় জেলা প্রশাসক মহাসড়কের পরিবেশ সুরক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, মহাসড়কের পাশে পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ পরিবেশের ভারসাম্য রক্ষা, প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি সংশ্লিষ্ট সকলকে বৃক্ষরোপণ ও পরিচর্যায় আন্তরিকভাবে এগিয়ে আসার আহ্বান জানান।

 

অনুষ্ঠানে পুলিশ সুপার, মাগুরা ও প্রশাসক, জেলা পরিষদ, মাগুরাসহ সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd