1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন

মাগুরায় টোকন প্লাজায় দুটি স্বর্ণের দোকানে চুরি, প্রায় ১০ লাখ টাকার ক্ষতি 

নিজস্ব প্রতিনিধি
  • আপডেটের সময় : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৩ সময়

মাগুরায় টোকন প্লাজায় দুটি স্বর্ণের দোকানে চুরি, প্রায় ১০ লাখ টাকার ক্ষতি

নিজস্ব প্রতিনিধি

 

মাগুরায় একই সময়ে দোকানের তালা ভেঙে, প্রিয়াঙ্কা জুয়েলার্স ও তারা জুয়েলার্সে চুরির ঘটনা ঘটেছে।এ ঘটনায় প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে।

সোমবার (৮ জুন) আনুমানিক সকাল পাঁচটা থেকে ছয়টার মধ্যে মাগুরা মধুমিতা হলের সামনে টোকন প্লাজায় এ চুরির ঘটনাটি ঘটে।

প্রিয়াঙ্কা জুয়েলার্স এর মালিক হলেন, মাগুরা পৌরসভার নতুন বাজার এলাকার নৃপেন্দ্রনাথ এর ছেলে নিমাই কর। এবং তারা জুয়েলার্স এর মালিক হলেন, মাগুরা পৌরসভা পাল্লা গ্রামের সাদ দোয়া পাড়ার মৃত নিরঞ্জন বিশ্বাস এর ছেলে দেবু বিশ্বাস।

প্রিয়াঙ্কা জুয়েলার্স এর মালিক জানান, সকাল ৯ টায় এই মার্কেটের দোকান মালিক সরজিত আমাকে ফোন দিয়ে বলে দ্রুত দোকানে আয় দোকান চুরি হয়ে গেছে। আমি তড়িঘড়ি করে বিশ মিনিটের মধ্যে দোকানে আসি এসে দেখতে পায় আমার দোকানের শাটারের তালা ভাঙ্গা, তখন ভিতরে ঢুকে দেখতে পেলাম আমার দোকানে থাকা ৪ ভরি সোনা ও রোপা ৫৫ ভরি চুরি করে নিয়ে গিয়েছে। এতে আমার প্রায় ৮ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।., তারা জুয়েলার্স এর মালিক বলেন, আমার প্রায় ৩০ রোপা চোর চক্র নিয়ে গিয়েছে।

দোকান মালিকেরা বলেন, আমরা এখনো কোন আইনি প্রক্রিয়ায় যায়নি তবে খুবই দ্রুত আইনি প্রক্রিয়া শুরু করব। তারা বলেন, আমাদের এই মার্কেটের নৈশ প্রহরী যিনি আছেন তাকেই সন্দেহ করছি সিসিটিভি ফুটেজ দেখলে আমরা সব জানতে পারবো।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd