1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন

মাগুরার মহম্মদপুরে  যুবককে কুপিয়ে জখম, হাতের কব্জি বিচ্ছিন্ন

বিশেষ প্রতিনিধি আশিষ কুমার সাহা
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ০ সময়

মাগুরার মহম্মদপুরে  যুবককে কুপিয়ে জখম, হাতের কব্জি বিচ্ছিন্ন

বিশেষ প্রতিনিধি আশিষ সাহা

মাগুরার মহম্মদপুর উপজেলার বড়রিয়া গ্রামে নারীঘটিত বিরোধকে কেন্দ্র করে রাসেল (২০) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। হামলায় তার ডান হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায় এবং মাথা, কাঁধ, হাত ও পাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতে অসংখ্য ক্ষত সৃষ্টি হয়েছে।রাসেল ওই গ্রামের ভ্যানচালক বাদশা শেখের ছেলে। তিনি পেশায় খোয়া ভাঙার শ্রমিক বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার ফেলু ফকিরের ছেলে কাবুল (২৫) তার স্ত্রীর সঙ্গে রাসেলের পরকীয়ার সন্দেহে এই হামলা চালায়। এ ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল বলে জানা গেছে।বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা রাসেলকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে ঢাকার মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।বর্তমানে রাসেলের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশরাফুজ্জামান জানান, ঘটনার বিষয়ে অভিযোগ পেয়েছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd