1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন

মাগুরার শালিখা উপজেলায় মাগুরা ২ আসনের ধানের শীষের নির্বাচনী প্রচারণা ও প্রচার মিছিল অনুষ্ঠিত 

সুমন সাহা শালিখা প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ০ সময়

মাগুরার শালিখা উপজেলায় মাগুরা ২ আসনের ধানের শীষের নির্বাচনী প্রচারণা ও প্রচার মিছিল অনুষ্ঠিত

 

সুমন সাহা শালিখা প্রতিনিধিঃ

 

আসন্ন ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাগুরা ২ আসনের ধানের শীষের মনোনীত সাংসদ সদস্য এডভোকেট নিতাই রায় চৌধুরীর ধানের শীষ মার্কার প্রচারণা ও প্রচার মিছিলে জনতার ঢল।

 

মাগুরার শালিখা উপজেলার সিমাখালী বাজারে আজ ৪ঠা ফেব্রুয়ারি বিকাল ৫ টায় উক্ত প্রচার মিছিল ও প্রচারণা অনুষ্ঠানে তালখড়ি ও শতখালি ইউনিয়ন বিএনপি’র ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের উদ্যোগে একটি প্রচার মিছিল বের হয়, উক্ত মিছিলের নেতৃত্ব দেন মাগুরা ২ আসনের শালিখা উপজেলার ধানের শীষের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ওয়াজেদ আলী সরদার।

 

উক্ত প্রচারণা মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপি’র নেতা মিথুন রায় চৌধুরী এছাড়াও শালিখা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মী ও সাধারণ আমজনতা।

 

মিছিলটি সিমাখালী বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণের পর শতখালী ইউনিয়ন বিএনপির নির্বাচনী অফিসের সামনে গিয়ে শেষ হয়।।

 

নির্বাচনী এই প্রচার মিছিল সম্পর্কে দৈনিক ঢাকার সময় কে বিএনপি নেতা জহির রায়হান বলেন, সিমাখালীর ইতিহাসে এত সংখ্যক লোক ধানের শীষের প্রচার বা অন্য যে কোন নির্বাচনী অনুষ্ঠানের প্রচারণায় উপস্থিত হয়েছে বলে আমাদের জানা নাই, আসন্ন নির্বাচনে মাগুরা ২ আসনে আমার নেতা বাবু নিতাই রায় চৌধুরীর ধানের শীষের বিজয় নিশ্চিত করে আমরা বিএনপি নেতাকর্মীরা মার ছাড়বো ইনশাল্লাহ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd