1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:১০ অপরাহ্ন

মাগুরার শ্রীপুরে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ গ্রহণ করছে ১৯৫২ জন শিক্ষার্থী

লেনিন জাফর, স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ০ সময়

মাগুরার শ্রীপুরে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ গ্রহণ করছে ১৯৫২ জন শিক্ষার্থী

 

 

 

লেনিন জাফর, স্টাফ রিপোর্টার

 

মাগুরার শ্রীপুরে মোট ১ হাজার ৯’শ ৫২ জন শিক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ গ্রহণ করেছে। মঙ্গলবার সকাল ১০ টা থেকে পরীক্ষা শুরু হয়। সাধারণ শাখায় ১ হাজার ৫’শ ৫০ জন, ভোকেশনাল শাখায় ১’শ ২৯ জন এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধিনে ২’শ ৭৩ জন শিক্ষার্থী অংশ গ্রহন করছে। উপজেলায় এবার ছাত্রদের থেকে ছাত্রী শিক্ষার্থীরা বেশি অংশ গ্রহণ করছে। প্রথম পরীক্ষায় মোট ১ হাজার ৩’শ ৭৯ জন শিক্ষার্থীর মধ্যে ২২ জন শিক্ষার্থী অনুপস্থিত রয়েছে। যার অধিকাংশই ছাত্রী।

 

 

 

উপজেলা শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী উপজেলায় মোট ১ হাজার ৯’শ ৫২ জন শিক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ গ্রহণ করছে। শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়, লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়, হাট দারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়, নাকোল রাইচরণ মাধ্যমিক বিদ্যালয় ও খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি পরীক্ষার কেন্দ্র ও হল সিসি ক্যামেরার আওতায় থাকবে।

 

 

 

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুল গণি জানান, উপজেলায় সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষার কার্যক্রম চলছে। পরীক্ষায় শিক্ষার্থী উপস্থিতি সংখ্যা সন্তোষজনক। আশা করছি কোমলমতি শিক্ষার্থীরা সুন্দরভাবে পরীক্ষার কার্যক্রম সম্পন্ন করবে। শিক্ষার্থীদের প্রতি শুভ কামনা রইলো।

 

 

ক্যাপশনঃ শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd