1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন

মাগুরার শ্রীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে মামার বিরুদ্ধে ভাগনেদের সংবাদ সম্মেলন

লেনিন জাফর স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ০ সময়

মাগুরার শ্রীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে মামার বিরুদ্ধে ভাগনেদের সংবাদ সম্মেলন

 

 

 

লেনিন জাফর স্টাফ রিপোর্টার

 

মাগুরার শ্রীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মামার বিরুদ্ধে ভাগনেদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে শ্রীপুর প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

 

 

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ভাগনে হাসানুজ্জামান, আরিফুজ্জামান, ইয়াছিন ও জাফর লিখিত বক্তব্যে বলেন, আমরা নিন্ম স্বাক্ষরকারীগণ ভূক্তভোগী হিসেবে আপনাদের মাধ্যমে তুলে ধরতে চাই এভ ন্যায্য অধিকার ফিরে পাওয়ার জন্য অত্যন্ত বেদনা বিধুর কণ্ঠে জানাচ্ছি যে, আমাদের পূর্ব বাড়ী ছিলো মাগুরা সদর উপজেলার ফুলবাড়ী গ্রামে। আমাদের মামা বাড়ী শ্রীপুর উপজেলার কল্যাণপুর গ্রামে। ৪৫ বছর পূর্বে আমার মামা আমজাদ হোসেন লষ্কর, পিতা মৃত ইউছুফ লষ্কর আমাদেরকে ফুলবাড়ী হতে কল্যাণপুর গ্রামে নিয়ে আসেন। এবং তার নিজস্ব ২০ শতক জমিতে আমাদের বসত বাড়ী স্থাপনের সুযোগ করে দেন। আমরা ৪ ভাই ও ১ বোন। আমার বোন ফ্লোরা নাসরিন টিনা ইংল্যান্ড প্রবাসী।

 

 

 

আমার মামা আমাদের বলেন যে, তোমরা যেহেতু আমার নিজ নামীয় জমিতে বসবাস করছো সেহেতু জমিটা তোমাদের নামে রেজিস্ট্রি করে দেবো এবং আমি আরও জমি বিক্রি করবো। মর্মে এই বাড়ীর জমিসহ ২০৭ শতক জমি বাবদ ২০০৯ সাল হতে ২০১৩ সাল পর্যন্ত ন্যায্যমূল্য বাবদ নগদ ও রশিদের মাধ্যমে ৫৮ লক্ষ টাকা গ্রহণ করেন। টাকা নেওয়ার পর আমরা মামাকে জমি রেজিস্ট্রি করে দিতে বললে তিনি তা না দিয়ে বরং আমাদের উক্ত বসত বাড়ী থেকে উচ্ছেদ করার চেষ্টা করছেন। ফলে আমরা বাধ্য হয়ে মাগুরা বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করেছি। যার নম্বর ০৭/২৫। জমির তফসিল ৪৪নং কল্যাণপুর মৌজার ২১০ নং খতিয়ানের ৭১,৭২,৭৫,৭৭,৭৮ ও ৭৯ নং দাগের সর্বমোট জমি ২০৭ শতক।বিষয়টি আপনাদের মিডিয়ার মাধ্যমে প্রচার করে যাতে আমরা আমাদের ন্যায্য অধিকার ফিরে পেতে পারি তার জন্য সার্বিক

 

সহযোগিতা কামনা করছি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd