1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন

মাগুরার শ্রীপুরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত  কামনায় কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

লেনিন জাফর,স্টাফ রিপোর্টার 
  • আপডেটের সময় : শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬
  • ০ সময়

মাগুরার শ্রীপুরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত  কামনায় কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

 

 

লেনিন জাফর,স্টাফ রিপোর্টার

 

মাগুরার শ্রীপুর উপজেলার আমতৈল দাখিল মাদ্রাসা মাঠে শুক্রবার দুপুরে বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সব্দালপুর ইউনিয়ন বিএনপি এ কুরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করে।

 

দোয়া মাহফিলপূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আলী আহম্মেদ,  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মনোয়ার হোসেন খান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বদরুল আলম হিরো, সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্বাসউদ্দীন, সব্দালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শরিফুল ইসলাম সাচ্চু প্রমুখ।

 

শিল্পপতি ফারুকুল ইসলামের সার্বিক সহযোগিতায় আয়োজিত এ দোয়া মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আকতার হোসেন, হাসান ইমাম সুজা, আলমগীর হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম জোয়ার্দার, সাবেক সহ-সভাপতি এ্যাড. আবদুর রশিদ, সাবেক সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল করিম, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নালিম, সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমান, মোল্লা খলিলুর রহমান ও মাসুদ মজুমদার, মহিলা দলের সভাপতি শাহানা ফেরদৌস হ্যাপী, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বদরুল আলম লিটু প্রমুখ।

 

উপজেলা যুবদলের আহবায়ক জিয়াউল হক ফরিদের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা, উপজেলা ও সকল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীগণ অংশ নেন।

 

আলোচনা সভা শেষে বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd