1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন

মাগুরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

খন্দকার নজরুল ইসলাম মিলন নিজস্ব প্রতিনিধি
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ০ সময়

মাগুরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত:

 

নিজস্ব প্রতিবেদক

মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ে অদ্য ৩ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিঃ তারিখে জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
মেজর জেনারেল জনাব জে. এম. ইমদাদুল ইসলাম, বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল,
জিওসি (General Officer Commanding), ৫৫ পদাতিক ডিভিশন।

উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান এবং সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ, জেলা প্রশাসক, মাগুরা।

মতবিনিময় সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সার্বিক আইন-শৃঙ্খলা নির্বাচন সংশ্লিষ্ট আইন, আচরণবিধি, গণভোটের নিয়মাবলি এবং নির্বাচনকালীন করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এসময় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের সমন্বিত সহযোগিতার উপর গুরুত্বারোপ করা হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd