1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন

মাগুরা সদরে সাইকেল, ভ্যান ও রিক্সার পার্সের দোকানে অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিনিধি  খন্দকার নজরুল ইসলাম মিলন 
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ০ সময়

মাগুরা সদরে সাইকেল, ভ্যান ও রিক্সার পার্সের দোকানে অগ্নিকাণ্ড

 

নিজস্ব প্রতিনিধি খন্দকার নজরুল ইসলাম মিলন

 

মাগুরা সদর উপজেলার ইটখোলা বাজারে একটি টিনসেড দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের অধিক মালামাল পুড়ে গেছে বলে ধারণা করছেন

ভুক্তভোগী ব্যবসায়ী রকিবুল ইসলাম, তিনি জানান ইটখোলা বাজারে মারুফ হাসানের মালিকানাধীন একটি টিনসেড দোকান ভাড়া নিয়ে সাইকেল ও ভ্যানের পার্সের ব্যবসা করে আসছিলেন। বুধবার ডিসেম্বর রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে দোকান বন্ধ করে বাড়ি যান তিনি। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে তার চাচাতো ভাই মোঃ রেজাউল ইসলাম ফোন করে জানান, দোকানে আগুন লেগেছে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তিনি দেখতে পান, দোকানে থাকা বিভিন্ন মালামাল আগুনে পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। স্থানীয় লোকজনের সহায়তায় এবং মাগুরা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

ভুক্তভোগী রকিবুল ইসলাম অভিযোগ করে বলেন, দোকান মালিকের সঙ্গে স্থানীয় এক ব্যক্তির জমিজমা সংক্রান্ত বিরোধ রয়েছে। ওই বিরোধের জেরে সংশ্লিষ্ট ব্যক্তি দোকানে আগুন লাগিয়ে দিতে পারে বলে তার সন্দেহ। এ বিষয়ে স্থানীয় অনেকেই জানে ও শুনেছে বলেও তিনি দাবি করেন।

মাগুরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রুহুল আমিন বলেন, আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। দ্রুত পৌঁছাতে পারায় আশপাশের অনেক দোকান আগুনের হাত থেকে রক্ষা পেয়েছে। তবে আগুন কী কারণে লেগেছে, তা প্রাথমিকভাবে জানা যায়নি।

 

এ ঘটনায় মাগুরা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশিকুর রহমান বলেন, আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd