1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ২০ জুন ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

মাগুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গ্রিল ভেঙে চুরি, দেড় লক্ষ টাকার ক্ষতি 

নিজস্ব প্রতিনিধি  খন্দকার নজরুল ইসলাম মিলন
  • আপডেটের সময় : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ০ সময়

মাগুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গ্রিল ভেঙে চুরি, দেড় লক্ষ টাকার ক্ষতি

 

নিজস্ব প্রতিনিধি

খন্দকার নজরুল ইসলাম মিলন

 

মাগুরা পৌরসভার ১নং ওয়ার্ডের ছোটফালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি চুরির ঘটনা ঘটেছে, এতে প্রায় দেড় লক্ষ টাকা ক্ষতি হয়েছে।

 

শনিবার (৩ মার্চ) রাতে একটি চোর চক্র স্কুলের বারান্দার গ্রিল ভেঙে স্কুলের ভিতরে প্রবেশ করে। পরবর্তীতে অফিস কক্ষের তালা ভেঙে অফিসে প্রবেশ করে,ল্যাপটপ ,সাউন্ড বক্স, প্রজেক্টর, প্রজেক্টর স্কিন ও মাউথস বেশকিছু গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে যায়।

 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে,ডেফুলিয়া ও ছোটফালিয়া গ্রামে মাদকের প্রভাব অতিরিক্ত হারে বিস্তার লাভ করেছে,আর এটি লক্ষ্য করা যাচ্ছে স্কুল পড়ুয়া ছাত্র ও বেকারদের মধ্যে। এলাকাবাসীর ধারণা,মাদক সেবনের টাকা জোগাতেই, তারা চুরি সহ বিভিন্ন কর্মকান্ডের সাথে জড়িয়ে পড়ছে। এলাকাবাসী

 

এ ঘটনার তীব্র ক্ষোভ প্রকাশ করে ছোটফালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শরিফ মিয়া বলেন, সকাল সাড়ে ৮ টায় আমি স্কুলে আসি, এসে দেখতে পাই বারান্দার গ্রিল ভাঙ্গা ও অফিস কক্ষের তালা ভাঙা ভিতরে প্রবেশ করে দেখলাম স্কুলের কাজে ব্যবহৃত ল্যাপটপ ,সাউন্ড বক্স, প্রজেক্টর, প্রজেক্টর স্কিন ও মাউথস বেশকিছু গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে গিয়েছে। তাতে প্রায় দেড় লক্ষ টাকার ক্ষতি হয়েছে।তিমি জানান, থানায় একটি জিডি করব বলে প্রস্তুতি নিচ্ছি।

 

উল্লেখ্য,এই এলাকাগুলোতে শেষ ৩-৪ মাসে ছোট-বড় ৫-৬ টি চুরির ঘটনা ঘটেছে। কারণ হিসেবে মাদককেই দায়ী করছে এলাকার সচেতন মহল।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd