1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন

মাগুরা-১ আসনে বিএনপির  মনোনীত প্রার্থীর মনোনয়ন পত্র জমা

লেনিন জাফর, স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৯ সময়

মাগুরা-১ আসনে বিএনপির মনোনীত  প্রার্থীর মনোনয়ন পত্র জমা

লেনিন জাফর, স্টাফ রিপোর্টার

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা- ১ (মাগুরা সদর–শ্রীপুর ) আসনে বিএনপির মনোনীত এমপি পদপ্রার্থী হিসেবে সোমবার দুপুরে শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ সালেক মুহিদ- এর কাছে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

 

প্রার্থীর পক্ষে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক এ্যাড. সাহেদ হাসান টগর, আলমগীর হোসেন, পৌর বিএনপির সভাপতি কুতুবউদ্দিন আহমেদ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমেদ বাবলু, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি বদরুল আলম হিরো, সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্বাসউদ্দীন, সাবেক সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল করিম, সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমান ও মাসুদ মজুমদার প্রমুখ।

 

পরে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সালেক মুহিদ নির্বাচনী আচরণ বিধি সম্পর্কে ধারণা দেন এবং পরবর্তীতে এ বিষয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হবে বলে জানান।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd