1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন

মাগুরা-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মোয়াজ্জেম হোসেনের মনোনয়নপত্র বাতিল

নিজস্ব প্রতিনিধি  খন্দকার নজরুল ইসলাম মিলন
  • আপডেটের সময় : শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬
  • ০ সময়

মাগুরা-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মোয়াজ্জেম হোসেনের মনোনয়নপত্র বাতিল

 

নিজস্ব প্রতিনিধি

খন্দকার নজরুল ইসলাম মিলন

 

মাগুরা-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) যাচাই-বাছাই শেষে মাগুরা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ এ সিদ্ধান্তের কথা জানান।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী মোট ভোটারের অন্তত ১ শতাংশ ভোটারের স্বাক্ষরযুক্ত তালিকা জমা দেওয়া বাধ্যতামূলক। সেই অনুযায়ী মোয়াজ্জেম হোসেন একটি স্বাক্ষর তালিকা দাখিল করেন। তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তালিকাভুক্ত ১০ জন ভোটারের তথ্য যাচাই করা হলে গুরুতর অসঙ্গতি ধরা পড়ে।

তদন্তে দেখা যায়, তালিকায় অন্তর্ভুক্ত ১০ জন ভোটারের মধ্যে একজন ইতোমধ্যে মারা গেছেন। এছাড়া সাতজন ভোটার জানিয়েছেন, তারা কোনো ধরনের স্বাক্ষর দেননি। মাত্র একজন ভোটার স্বাক্ষর দেওয়ার বিষয়টি স্বীকার করেছেন।

এছাড়া স্বাক্ষরসংক্রান্ত অনিয়মের পাশাপাশি শিক্ষাগত যোগ্যতার সনদেও গরমিল পাওয়া গেছে। মোয়াজ্জেম হোসেন হলফনামায় নিজেকে মাস্টার্স পাস উল্লেখ করলেও মনোনয়নপত্রের সঙ্গে কেবল অনার্স পাসের সনদ জমা দেন। এসব তথ্যের সত্যতা না থাকায় এবং বিধিমালার পরিপন্থী হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।

উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর মোয়াজ্জেম হোসেন মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোহ. শাহনুর জামানের কাছে তার মনোনয়নপত্র দাখিল করেছিলেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি স্বতন্ত্র প্রার্থীদের জন্য নির্বাচনসংক্রান্ত নিয়মকানুন তুলনামূলকভাবে কঠিন বলে মন্তব্য করেন। সে সময় তিনি বলেন, ১ শতাংশ ভোটারের স্বাক্ষর সংগ্রহ করা এবং ভোটার তালিকার সঙ্গে তথ্য মিলিয়ে সব প্রক্রিয়া সম্পন্ন করা স্বতন্ত্র প্রার্থীদের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd