1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন

মাদারীপুরে দুর্ঘটনায় প্রাণ গেল ৩ ভ্যানযাত্রীর

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬
  • ০ সময়

মাদারীপুরে একটি কাভার্ড ভ্যানের চাপায় ৩ ভ্যানযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুজন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুর ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের জেলার মস্তফাপুর ইউনিয়নের তাঁতিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে একটি ভ্যানযোগে কয়েকজন যাত্রী ভাংগাব্রিজ এলাকা থেকে মস্তফাপুরের উদ্দেশে রওনা দেন।

 

 

এসময় তাঁতিবাড়ি নামক স্থানে আসলে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি কাভার্ড ভ্যান যাত্রীবাহী ভ্যানটিকে চাপা দেয়। এই দুর্ঘটনায় ৩ জন নিহত ও আরো দুজন আহত হন।

মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘কাভার্ড ভ্যানের চাপায় তিনজন নিহত হয়েছেন। তারা একটি ভ্যানের ওপরে বসেছিলেন।

 

 

বর্তমানে যানবাহন চলাচল বন্ধ আছে। আমরা পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছি।’

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd