1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন

মিঠামইন বাজারে পুলিশের বিশেষ অভিযান: ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ০ সময়

মিঠামইন বাজারে পুলিশের বিশেষ অভিযান: ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার

কিশোরগঞ্জ জেলায় মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে মিঠামইন থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। শনিবার (১৮ এপ্রিল ২০২৬) রাতে মিঠামইন বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

জেলা পুলিশের তথ্যমতে, কিশোরগঞ্জের পুলিশ সুপারের নির্দেশনায় এবং মিঠামইন থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন কুলিয়ারচর থানার উপ-পরিদর্শক (এসআই) শামসুল হক সাব্বির। তাঁর সঙ্গে পুলিশের একটি চৌকস দল অংশ নেয়। অভিযানটি মিঠামইন থানাধীন মিঠামইন সদর ইউনিয়নের মিঠামইন বাজারের পাঁচফোড়ন রেস্টুরেন্টের সামনে পরিচালিত হয়।

পুলিশ জানায়, অভিযানের সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি করলে তার কাছ থেকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd