1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন

মুন্সিগঞ্জে কবুতর চুরির অপবাদে বর্বর কায়দায় শিশু নির্যাতনের ঘটনায় বাবু গ্রেপ্তার। 

মুন্সিগঞ্জ প্রতিনিধি
  • আপডেটের সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ০ সময়

মুন্সিগঞ্জে কবুতর চুরির অপবাদে বর্বর কায়দায় শিশু নির্যাতনের ঘটনায় বাবু গ্রেপ্তার।

 

মুন্সিগঞ্জ প্রতিনিধি – মুন্সিগঞ্জ সদরে কবুতর চুরির অভিযোগে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত বাবুকে (৪০) গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

 

এঘটনায় গত ১৩ ডিসেম্বরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ গণ্যমাধ্যমে ছড়িয়ে পড়লে আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসে। পরে দক্ষিণ দেওসার নয়াবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বাবু (৪০) সদর উপজেলার রামপাল ইউনিয়নের দক্ষিণ দেওসার নয়াবাড়ি এলাকার মৃত মঞ্জু মিয়ার পুত্র।

 

ভুক্তভোগী শিশু মো. নিরব (১৩) একই এলাকার নাজিম শেখের পুত্র ও স্থানীয় সুখবাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

 

মুন্সিগঞ্জ সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সজিব দে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd