1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ২০ জুন ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন

মুন্সিগঞ্জ জেলা পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড পরিধানে পরিদর্শন: পুলিশ সুপার

মুন্সিগঞ্জ প্রতিনিধি মোঃ সুজন বেপারী -
  • আপডেটের সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ০ সময়

মুন্সিগঞ্জ জেলা পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড পরিধানে পরিদর্শন: পুলিশ সুপার।

 

মুন্সিগঞ্জ প্রতিনিধি মোঃ সুজন বেপারী – মুন্সিগঞ্জ জেলা পুলিশ লাইন্সে আজ ০৫.০৪.২০২৬ তারিখ সকালে পুলিশ লাইন্স মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। প্যারেডে অভিবাদন গ্রহণ শেষে প্যারেড পরিদর্শন করেন জেলার মান্যবর পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম মহোদয়। প্যারেড কমান্ডার ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ কাজী হুমায়ুন রশিদ এবং সহকারী প্যারেড কমান্ডার ছিলেন আর.আই,।

 

পরিদর্শন শেষে পুলিশ সুপার মহোদয় অফিসার ফোর্সদের উদ্দেশ্যে শৃংখলা, টার্ণ আউট, ড্রেস রুলস মেনে পোশাক পরিধান করা, প্যারেড কমান্ড, স্বাস্থ্য সচেতনতা, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং জনসাধারণের সহিত উত্তম ব্যবহার করাসহ পেশাদারিত্ব, নিরপেক্ষতা, স্বচ্ছতা, সততা ও দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করার বিষয়ে নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

 

এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ কাজী হুমায়ন রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব মো: ফিরোজ কবির, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব মোঃ কামরান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (মুন্সীগঞ্জ সার্কেল) জনাব বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) জনাব আনিসুর রহমান, সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) জনাব আনোয়ার পারভেজ, সহকারী পুলিশ সুপার শিক্ষানবিস জনাব লিজা আক্তার ও শাহ শরফুদ্দিন মাহিনসহ সকল থানার অফিসার ইনচার্জ ও বিভিন্ন ইউনিটের ইনচার্জসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd