1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন

মুন্সিগঞ্জ মিরকাদিম মিনি স্টেডিয়ামে গজারিয়া কে হারিয়ে সদর উপজেলা চ্যাম্পিয়ন।  

মুন্সিগঞ্জ প্রতিনিধি মোঃ সুজন বেপারী
  • আপডেটের সময় : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ০ সময়

মুন্সিগঞ্জ মিরকাদিম মিনি স্টেডিয়ামে গজারিয়া কে হারিয়ে সদর উপজেলা চ্যাম্পিয়ন।

 

মুন্সিগঞ্জ প্রতিনিধি মোঃ সুজন বেপারী – মুন্সিগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌর মিনি স্টেডিয়াম রিকাবী বাজার মাঠে আজ ০৮ মে শুক্রবার বেলা দুপুরে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ইং উপলক্ষে ১২-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার ০৮ মে আজ রিকাবী বাজার মিনি স্টেডিয়াম ক্রিকেট মাঠ পরিচালক এর কোচ মোঃ রনি খাঁনের আয়োজনে ক্রিকেট ম্যাচ গজারিয়া সদর উপজেলা কে ০৭ উইকেটে হারিয়ে মুন্সিগঞ্জ সদর উপজেলা চ্যাম্পিয়ন হিসেবে জয়লাভ করেন।

 

মিরকাদিম মিনি স্টেডিয়াম মাঠের ক্রিকেট পরিচালক রনি খাঁন বলেন,সারা দেশব্যাপী শুরু হয়েছে নতুন কুঁড়ি স্পোর্টস। তরুণ-তরুণীদের ক্রীড়াঙ্গনের সঙ্গে সম্পৃক্ততা বাড়াতে এবং মেধাবী ক্রীড়াবিদ তুলে আনতে এই উদ্যোগ নিয়েছে সরকার।

 

রিকাবী বাজার মিনি স্টেডিয়াম মাঠে নতুন কুঁড়ি স্পোর্টসে অংশ নেওয়া শিশুরা হলেন, মোস্তাফিজুর রহমান আজান, মোহাম্মদ আকাশ, আবরার রাইয়ান, রূপ কুমার সাহা, রাফা মন্ডল, মোঃ আব্দুল্লাহ্, মোহাম্মদ মিরাজ, মোস্তাকিম আহমেদ, কাউসার আহমেদ, আজার আলী, মোহাম্মদ আবিদ ইসলাম, আব্দুল আহাত।

 

এ-সময় উপস্থিতি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম ও জেলা ক্রীড়া অফিসার খাদিজা পারভীন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd