
মুন্সিগঞ্জ শিলই ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান মোঃ আলামিন বেপারী চুন্নু।
মুন্সিগঞ্জ প্রতিনিধি মোঃ সুজন বেপারী – মুন্সিগঞ্জ সদর উপজেলার শিলই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে লড়তে চান বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আলামিন বেপারী চুন্নু।
গত ১৯ই জুন শুক্রবার বিকেলে শিলই ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি মোঃ আলামিন বেপারী চুন্নু বলেন, শিলই ইউনিয়ন জনগণের প্রতি আমার সালাম ও আপনাদের সকলের দোয়া এবং প্রত্যাশা, আগামী ইউপি নির্বাচনে আমাদের শিলই ইউনিয়ন পাঁচজন কেন্দিকেত প্রতিদ্বন্দ্বিতা হিসেবে নির্বাচনী ইলেকশন করতাছি।
বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আলামিন বেপারী চুন্নু বলেন, জনগণের কাছে আমি ভোট চাইতে ঘরে ঘরে প্রচার প্রচারণা হিসেবে সালাম জানাচ্ছি, তা আমার বিশ্বাস জনগণ ইলেকশনে আমাকে ভোট দিবেন চেয়ারম্যান নির্বাচিত করবেন ইনশাল্লাহ্।
শিলই ইউনিয়ন বিএনপি নেতা মোঃ আলামিন বেপারী চুন্নু সাহেব তিনি আরও বলেন, শিলই ইউনিয়ন মাদকের ব্যাপারে জিরো টলারেন্স ঘোষণা আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান যে নির্দেশনা দিয়েছে তার ধারাবাহিকতায় মাদকমুক্ত ব্যাপারে যথেষ্ট পরিশ্রম করতাছি যারা মাদক বিক্রি করে যারা মাদক সেবন করে আমার কাছে মেসেজ আসলে তাৎক্ষণিক পুলিশ কে জানিয়ে আসামি সোপর্দ করি। আর আমি শিলই ইউনিয়ন চেয়ারম্যান পদে নির্বাচিত হলে মাদকমুক্ত উপহার দিব এটা আমার বিশ্বাস এটা আমার প্রথম ভূমিকা থাকবে ইনশাল্লাহ্ ।