1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

মুন্সিগঞ্জ সদর থানা চার-পাশে ঘুরাফিরা বেড়েছে দালালের দৌরাত্ম্য

মুন্সিগঞ্জ প্রতিনিধি মোঃ সুজন বেপারী
  • আপডেটের সময় : বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ০ সময়

মুন্সিগঞ্জ সদর থানা চার-পাশে ঘুরাফিরা বেড়েছে দালালের দৌরাত্ম্য।

 

মুন্সিগঞ্জ প্রতিনিধি মোঃ সুজন বেপারী – মুন্সিগঞ্জ সদর থানার চার-পাশে বেড়েছে ঘুরাফিরা দালালের দৌরাত্ম্য বলে অভিযোগ উঠেছে।

 

নিজস্ব অনুসন্ধান ও একটি সংস্থার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব তথ্য জানা গেছে সেবাপ্রার্থীদের সঙ্গে কথা কাজে মিল পেলে সোজা চলে যায় কম্পিউটার দোকানে। সেখানে গিয়ে মামলা বা অভিযোগ লেখার কম্পিউটার খরচ ও পুলিশের নাম ভাঙিয়ে মোটা অংকের টাকা নানা অযুহাত দেখিয়ে নেয় দালালরা। সেখানে অর্থ আত্মসাৎসহ জায়গা-জমি দখল ও দখলমুক্ত করতে সমাধান করা হচ্ছে চুক্তির বিনিময়ে দালালচক্রের দ্বিতীয় ফাঁদ হলো,তারা সকল মামলা বা অভিযোগের বাদী বিবাদীর মোবাইল নম্বর সংগ্রহ করে থাকে। এতে সাংবাদিক ও পুলিশের সুনামক্ষুন্ন অন্যদিকে সেবাপ্রার্থীদের হয়রানি বেড়েছে।

 

কয়েকটি নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগী জানান, সাধারণ মানুষ থানায় সেবা নিতে অনেক সময় নিরাশ হয়ে ফিরে যান। দালাল ধরলে মেলে কাক্সিক্ষত সেবা। দালাল না ধরলে পুলিশও সেবা দিতে আগ্রহ দেখায় না।

 

এবিষয়ে সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন পিপিএম বলেন, পুলিশ জনগণের বন্ধু’, ‘সেবায় পুলিশের ধর্ম’ থানায় সেবাপ্রার্থীদের যথাযথভাবে যাতে সেবা দেওয়া হয় যেহেতু দালালদের ব্যাপারে থানা-পুলিশকে কঠিন নির্দেশনা দালালদের কোন স্থান হবে না। কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd