1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন

মুন্সিগঞ্জ সিরাজদিখানে সাংবাদিকদের যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা: জাহাঙ্গীর।

মুন্সিগঞ্জ প্রতিনিধি
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ০ সময়

মুন্সিগঞ্জ সিরাজদিখানে সাংবাদিকদের যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা: জাহাঙ্গীর।

মুন্সিগঞ্জ প্রতিনিধি- মুন্সিগঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশের জনগণ যখন নির্বাচনমুখী হয়ে যাবে তখন কেউ বাঁধা দিয়ে নির্বাচন আটকে রাখতে পারবে না।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকালে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ৫টি বিদ্যালয়ের নতুন ভবন ও এবং ভবন উর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে রাজদিয়া আব্দুল জব্বার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, “রাজনৈতিক দলগুলো যদি প্রতিযোগিতায় লিপ্ত না হয়ে সহবস্থানে থাকে তাহলে সেটা আরও ভালো হবে।” এসময় তিনি গণমাধ্যম কর্মীদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি দেশের জনগণকে উদ্বুদ্ধ করার আহবান জানান।

তিনি গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির দ্রুত সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চান। এ সময় ওই ঘটনার মূলহোতা গ্রেপ্তারের বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে উপদেষ্টা বলেন, “মূল আসামি গ্রেপ্তার হয়নি সত্যি। তবে তার সহযোগী ও হাতিয়ার যারা ছিল তারা গ্রেপ্তার হয়েছে।”

কৃষি প্রসঙ্গে তিনি বলেন, “চলতি মৌসুমে আলু চাষে অনেক কৃষক লোকসানের মুখে পড়েছেন। তারপরও তারা আবার আলু রোপণে এগিয়ে এসেছেন। সরকার তাদের জন্য প্রণোদনার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছে।” আলুতে লোকসান হলেও এ বছর ধান উৎপাদনে ভালো ফলন হয়েছে বলে জানান তিনি।

এর আগে তিনি সিরাজদিখান কুসুমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন, কুসুমপুর উচ্চ বিদ্যালযের চার তলা একাডেমিক ভবন, ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের বিদ্যমান একাডেমিক ভবনের উপর দ্বিতীয় ও তৃতীয় তলার উর্ধ্বমুখী সম্প্রসারণ, বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজের একাডেমিক ভবন ও রাজদিয়া আব্দুল জাব্বার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের চারতলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিক্তি প্রস্তর স্থাপন করেন।

এসময় মুন্সিগঞ্জ জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী ও পুলিশ সুপার মো. মেনহাজুল আলম উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd