1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ২০ জুন ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন

মুন্সিগঞ্জ-৩ আসনে ধানের শীষ প্রতীক পেয়েছি জনগণের কল্যাণে কাজ করতে চান: রতন

মুন্সিগঞ্জ প্রতিনিধি মোঃ সুজন বেপারী
  • আপডেটের সময় : রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
  • ০ সময়

মুন্সিগঞ্জ-৩ আসনে ধানের শীষ প্রতীক পেয়েছি জনগণের কল্যাণে কাজ করতে চান: রতন

 

মুন্সিগঞ্জ প্রতিনিধি মোঃ সুজন বেপারী – আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ মুন্সিগঞ্জ তিন আসনে বিএনপি ধানের শীষ মনোনীত প্রার্থী কেন্দ্রীয় কমিটির সমাজ-কল্যাণ বিযয়ক সম্পাদক কামরুজ্জামান রতন বলেছেন, ধানের শীষ এর পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে গণসংযোগ চলছে

সকাল থেকে রাত পর্যন্ত দলীয় নেতাকর্মীসহ সাধারণ জনতা উৎসব মুখর পরিবেশে ধানের শীষের জন্য চালাচ্ছেন প্রচার প্রচারণা।

 

মুন্সিগঞ্জ তিন আসনের প্রতিটি গ্রাম হাট বাজার যেখানে যাচ্ছি জনগণের ব্যাপক সাড়া পাচ্ছি। এক কথায় বলতে গেলে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ ধানের শীষে ভোট দিয়ে দেখিয়ে দিবে তাদের আশার প্রতিফলন।

 

তিনি আরও বলেন, কেন্দ্রীয় বিএনপি ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন বলেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন ধরে দেশের ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন।আমি সবসময় জনগণের সঙ্গে ছিলাম। সেই জায়গা থেকেই আমি মানুষের কল্যাণের জন্য কাজ করব ইনশাআল্লাহ।

 

৫ আগস্ট দেশের গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের সূচনা হয়েছে। এখন সময় এসেছে পরিবর্তনের। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে আমরা নতুনভাবে স্বপ্ন দেখছি। আমার অভিজ্ঞতা, নীতিশিক্ষা ও জনগণের ভালোবাসা নিয়েই ধানের শীষ প্রতীকের প্রতি নারী ও নতুন ভোটাররা ধানের শীষে ভোট দিতে উন্মুখ হয়ে আছেন।

 

বাংলাদেশ কেন্দ্রীয় বিএনপি ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন বলেন, ‘পুরো দেশে নির্যাতন চালিয়েছে আওয়ামী লীগ’ গত ১৫ বছরে বিএনপির নেতা-কর্মীদের ওপর আওয়ামী লীগের আমলে কতো মানুষের নির্যাতনের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না, এই স্বৈরাচার আওয়ামী লীগকে বিতাড়িত করেছে এই দেশের ছাত্র-জনতা। আর নেপথ্য ভূমিকা রেখেছেন বিএনপির নেতা–কর্মীরা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd