1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন

মেধাবীদের চাকরির আবেদন খরচ দেবে এমপি ফান্ড–মনজুরুল ইসলাম

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
  • আপডেটের সময় : শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ০ সময়

মেধাবীদের চাকরির আবেদন খরচ দেবে এমপি ফান্ড–মনজুরুল ইসলাম

 

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৬নং নিজপাড়া ইউনিয়নের নতুনহাট উচ্চ বিদ্যালয় মাঠ ও ১০নং মোহনপুর ইউনিয়নের নাটের হাট এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে পৃথক দুটি বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

 

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ এ দিনাজপুর–১ (বীরগঞ্জ–কাহারোল) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মোঃ মনজুরুল ইসলাম। নিজপাড়া ইউনিয়নের জনসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আবেদুল রহমান মুকুল এবং সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান আনিস।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি খালেকুজ্জামান বাবু, জেলা বিএনপির উপদেষ্টা মোঃ রেজওয়ানুল ইসলাম রিজু, বীরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুর রহিম প্রধান, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও মোহনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ফেরদৌস হোসেন মন্ডল, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, উপজেলা বিএনপির সদস্য সুবাস দাস এবং মোহনপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহিনুর রহমান চৌধুরী শাহীন। উপজেলা যুবদলের সদস্য মোঃ আক্কাস আলী-সহ প্রমুখ।

 

প্রধান অতিথির বক্তব্যে মোঃ মনজুরুল ইসলাম বলেন, অতীতে চাকরির নামে যে টাকা লেনদেন ও দুর্নীতি হয়েছে, তার অবসানই হবে বিএনপি সরকারের প্রথম কাজ। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে দেশব্যাপী দুর্নীতি, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর শুদ্ধি অভিযান চালানো হবে, আর এই অভিযান নিজ দলের ভেতর থেকেই শুরু করা হবে।

তিনি আরও বলেন, সংসদ সদস্য নির্বাচিত হলে এলাকার মেধাবী শিক্ষার্থীদের চাকরির আবেদনের জন্য প্রয়োজনীয় খরচ এমপির তহবিল থেকে বহনের উদ্যোগ নেওয়া হবে, যাতে অর্থের অভাবে কোনো মেধাবী তরুণ-তরুণী পিছিয়ে না পড়ে। তিনি শিক্ষাবান্ধব, কর্মসংস্থানমুখী ও জনকল্যাণমূলক রাজনীতি প্রতিষ্ঠার অঙ্গীকার করেন।

 

জনসভায় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপি মনোনীত প্রার্থী মোঃ মনজুরুল ইসলামকে বিজয়ী করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd