1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন

মেহেরপুর-১ আসনে পরিবর্তনের ডাক: ‘ছড়ি’ প্রতীক নিয়ে আলোচনায় মুক্তিজোটের প্রার্থী বাবলু জম

জাহারুল ইসলাম জীবন- প্রধান বার্তা সম্পাদক ও প্রকাশক, মেহেরপুর থেকে।
  • আপডেটের সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ০ সময়

মেহেরপুর-১ আসনে পরিবর্তনের ডাক: ‘ছড়ি’ প্রতীক নিয়ে আলোচনায় মুক্তিজোটের প্রার্থী বাবলু জম।

 

জাহারুল ইসলাম জীবন- প্রধান বার্তা সম্পাদক ও প্রকাশক, মেহেরপুর থেকে।

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সীমান্তঘেঁষা জেলা মেহেরপুরের রাজনৈতিক মাঠ এখন সরগরম। বিশেষ করে মেহেরপুর-১ (সদর ও মুজিবনগর) আসনে এবার প্রথাগত রাজনৈতিক মেরুকরণের বাইরে নতুন এক সমীকরণ তৈরি হয়েছে। বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের (মুক্তিজোট) কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে এ আসনে পরিবর্তনের ডাক দিয়ে মাঠে নেমেছেন কৃষক মুক্তিজোটের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মো: বাবলু জম।

দলীয় আস্থা ও ধারাবাহিকতা:- গত ২১শে ডিসেম্বর ঢাকা কেন্দ্রীয় কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে মেহেরপুর-১ আসনের জন্য চূড়ান্ত মনোনয়ন পত্র হাতে পেয়েছেন বাবলু জম। উল্লেখ্য যে, তিনি ইতিপূর্বেও একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই দল ও একই প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। দলের প্রতি আনুগত্য এবং তৃণমূল পর্যায়ে তাঁর গ্রহণযোগ্যতার বিচারেই কেন্দ্রীয় কমান্ড আবারও তাঁর ওপর আস্থা রেখেছে।

‘ছড়ি’ প্রতীকে তৃণমূলের নতুন আশার আলো:-

মুক্তিজোটের নিজস্ব নির্বাচনী প্রতীক ‘ছড়ি’ নিয়ে বাবলু জম ইতিমধ্যে সাধারণ মানুষের মুখে মুখে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। দীর্ঘদিনের রাজনৈতিক ক্যারিয়ার এবং কৃষক আন্দোলনে সক্রিয় ভূমিকার কারণে মেহেরপুর ও মুজিবনগরের প্রান্তিক কৃষকদের মাঝে তাঁর একটি পোক্ত অবস্থান তৈরি হয়েছে। মনোনয়ন পাওয়ার পরপরই তিনি ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে জনসংযোগ শুরু করেছেন।

ঐতিহাসিক প্রেক্ষাপট্ ও জনমত:- ঐতিহাসিক মুজিবনগর তথা মেহেরপুর সদর-১ আসনটি বরাবরই দেশের জাতীয় রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। স্থানীয় ভোটারদের একটি বড় অংশ মনে করছেন, বড় দলগুলোর চিরাচরিত প্রতিশ্রুতি ও নেতৃত্বের বাইরে এখন একটি বিকল্প শক্তির সময় এসেছে।

এলাকার এক সাধারণ সমর্থকের ভাষায়, “বাবলু জম মাটি ও মানুষের নেতা। তিনি কৃষকের কষ্ট বোঝেন। ‘ছড়ি’ প্রতীক নিয়ে তিনি যে পরিবর্তনের ডাক দিয়েছেন, তাতে আমরা নতুন আশার আলো দেখছি।”

প্রার্থীর অঙ্গীকার:- সাধারণ মানুষের মুক্তি মনোনয়ন প্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় মো: বাবলু জম বলেন, “বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট সাধারণ মানুষের রাজনৈতিক ও সাংস্কৃতিক মুক্তির লক্ষে কাজ করে। আমি কৃষক সমাজের প্রতিনিধি হিসেবে তাদের অবহেলিত অধিকার আদায়ে বদ্ধপরিকর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুরবাসী পরিবর্তনের পক্ষে এবং ‘ছড়ি’ মার্কার পক্ষে রায় দেবেন বলে আমার বিশ্বাস।”

রাজনৈতিক সমীকরণ ও প্রভাব:- রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাবলু জমের প্রার্থিতা এই আসনের নির্বাচনী ছককে বদলে দিতে পারে। যেহেতু মেহেরপুর মূলত কৃষিপ্রধান অঞ্চল, তাই কৃষক মুক্তিজোটের এই নেতার অংশগ্রহণ বড় দলগুলোর ভোট ব্যাংকে বড় ধরনের ভাগ বসাতে পারে।

এখন দেখার বিষয়, তূণমূলের এই সমর্থন ভোটের বাক্সে কতটুকু প্রতিফলিত হয়। মেহেরপুর-১ আসনের এই নির্বাচনী উত্তাপের দিকে এখন তাকিয়ে আছে সারা জেলা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd