1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন

ময়মনসিংহে আয়কর ভ্যাট সেবা কেন্দ্রের শুভ উদ্বোধন

মকবুল হোসেন,  ময়মনসিংহ জেলা প্রতিনিধি
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪১ সময়

ময়মনসিংহে আয়কর ভ্যাট সেবা কেন্দ্রের শুভ উদ্বোধন

 

মকবুল হোসেন,

ময়মনসিংহ জেলা প্রতিনিধি

 

ময়মনসিংহে আয়কর ও ভ্যাট সেবা কেন্দ্র এর শুভ উদ্বোধন করা হয়েছে।

 

আজ ৩সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে শুভ উদ্বোধন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ টেক্সেস বার এসোসিয়েশন এর সাবেক সভাপতি অ্যাডভোকেট সাদিক হোসেন। বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ টেক্সেস বার এসোসিয়েশন সদস্য সচিব অ্যাডভোকেট নজরুল ইসলাম ইসমাইল।

 

সভাপতিত্ব করেন ময়মনসিংহ টেক্সস বার এসোসিয়েশন এর আহ্বায়ক অ্যাডভোকেট মীর আফজালুর রহমান পান্নু। স্বনামধন্য বিশিষ্ট আয়কর আইনজীবী মুহাম্মদ মোজাম্মেল হক উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন ।

 

অনুষ্ঠানে ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সন্মানিত বিপুল সংখ্যক সংখ্যক আইনজীবী উপস্থিত ছিলেন। এছাড়াও আয়কর আইনজীবীবৃন্দের মধ্যে মোস্তফা আহাম্মদ করিম রানা,মিয়া মোহাম্মদ রূপক মানিক,মুহাম্মদ মোজাম্মেল হকসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন । অনুষ্ঠানে বিভিন্ন শ্রেনী পেশার নগরীর গন্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।

 

আমন্ত্রিত অতিথিদেরকে অনুষ্ঠানের আয়োজকদের পক্ষ থেকে ফুলেল শুভেচছা জানান হয়।দোয়া পরিচালনা করেন শাহী মসজিদের ইমাম হাফেজ ইশমত আলী।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd