1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন

যে মুখে মা ডাকি, সে মুখে মাদক নয়-হরিণাকুন্ডুতে মাদক, জুয়া, ইভটিজিং, বাল্যবিবাহ ও চুরি, ডাকাতি প্রতিরোধে সচেতনতামূলক সভা

আব্দুল্লাহ আল মামুন হরিনাকুন্ডু প্রতিনিধি,
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৬৩ সময়

যে মুখে মা ডাকি, সে মুখে মাদক নয়-হরিণাকুন্ডুতে মাদক, জুয়া, ইভটিজিং, বাল্যবিবাহ ও চুরি, ডাকাতি প্রতিরোধে সচেতনতামূলক সভা

 

আব্দুল্লাহ আল মামুন হরিনাকুন্ডু প্রতিনিধি,

 

বৃহস্পতিবার, (২০-০৮-২০২৬)ইং তারিখে,

ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার সালেহা বেগম মহিলা ডিগ্রী কলেজের আয়োজনে , মাদক, ইভটিজিং, জুয়া, অনলাইন জুয়া, চুরি, গরু চুরি, বাল্যবিবাহ ও চোরাচালান প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রদীপ্ত রায় দীপন নির্বাহী অফিসার হরিণাকুন্ডু উপজেলা। তিনি তার বক্তব্যে বলেন, মাদক, ইভটিজিং, জুয়া, অনলাইন জুয়া, চুরি, গরু চুরি, বাল্যবিবাহ ও চোরাচালানের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি বলেন, যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া মাদক ও জুয়ার বিরুদ্ধে হরিণাকুন্ডু প্রশাসন জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। তবে এসব অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, নারীদের নিরাপত্তা বিঘ্নিতকারী ইভটিজিং এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করে এমন অপরাধ কঠোরভাবে দমন করা হবে। একই সঙ্গে বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, যাতে প্রতিটি কন্যাশিশু তার শিক্ষা ও উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করার সুযোগ পায়।

 

বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী হরিনাকুন্ডু উপজেলা আমির মোঃ বাবুল হোসেন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, টিক টক , মোবাইল গেম , প্রেম বা ভালোবাসার মতো ভয়ংকর আসক্তি থেকে নিজেদের দূরে রাখতে হবে। জীবনে কোনো ধরনের মানসিক সংকট বা হতাশা দেখা দিলে আত্মঘাতী সিদ্ধান্ত না নিয়ে পরিবার, শিক্ষক ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলতে হবে। জীবনকে ভালোবাসতে হবে এবং সুন্দর ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে এগিয়ে যেতে হবে।

 

বিশেষ অতিথি হিসেবে হরিনাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জুলফিকার আলী বলেন, অপরাধী যেই হোক, কোনো ছাড় দেওয়া হবে না। আপনারা নির্ভয়ে অপরাধের তথ্য পুলিশকে জানান। তথ্যদাতার পরিচয় গোপন রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।একটি সুস্থ, নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গঠনে থানার পুলিশ জনগণের পাশে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

 

সভায় বক্তারা মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীসহ সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd