1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন

রাজবাড়ীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

ফরিদপুর জেলা প্রতিনিধি:
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ১১১ সময়

রাজবাড়ীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

 

রাজবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পরিচালিত পৃথক অভিযানে ৭০০ গ্রাম গাঁজা ও ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে দুটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

জানা যায়, বুধবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় রাজবাড়ীর একটি আভিযানিক দল পরিদর্শক মো. রাসেল আলীর নেতৃত্বে রাজবাড়ী সদর উপজেলার বিলনদীপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মো. এনায়েত মোল্লা (৪৮) নামে এক ব্যক্তির বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার এনায়েত মোল্লা বিলনদীপুর গ্রামের মৃত আহম্মেদ মোল্লার ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় রাজবাড়ী সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

অপরদিকে, একই দিন বিকেল ৫টা ৪৫ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের শাইলকাঠি গ্রামে আরেকটি অভিযান পরিচালনা করা হয়। পরিদর্শক মো. রাসেল আলীর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে মো. আলামিন মিয়া (২৯) নামের এক ব্যক্তির মুদি দোকান ঘেরাও করে তার দেহ তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতার আলামিন মিয়া শাইলকাঠি গ্রামের আজগর আলী মিয়ার ছেলে। তার বিরুদ্ধেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় রাজবাড়ী সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, গ্রেফতার দুজনই পেশাদার মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। মাদকের বিরুদ্ধে চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd