1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

রাজ্জাকিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রবীণ শিক্ষক মাওলানা আলা উদ্দিনের বিদায়ী সংবর্ধনা আয়োজনের উদ্যোগ

ফজল উদ্দিন ছাতক উপজেলা প্রতিনিধি
  • আপডেটের সময় : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ৪৮ সময়

রাজ্জাকিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রবীণ শিক্ষক মাওলানা আলা উদ্দিনের বিদায়ী সংবর্ধনা আয়োজনের উদ্যোগ

 

 

ফজল উদ্দিন ছাতক উপজেলা প্রতিনিধি

সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের দশঘর

রাজ্জাকিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রবীণ শিক্ষক, ইবতেদায়ী প্রধান মাওলানা আলা উদ্দিন (গহরপুরী) হুজুরের দীর্ঘ কর্মজীবনের সমাপ্তি উপলক্ষে বিদায়ী সংবর্ধনা আয়োজনের উদ্যোগ নিয়েছেন তাঁর সাবেক শিক্ষার্থীরা।

 

এ উপলক্ষে আগামী ৩১ অক্টোবর ২০২৬, শনিবার সকাল ১১টায় মাদ্রাসার হলরুমে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

 

সভায় রাজ্জাকিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সকল সাবেক ও বর্তমান শিক্ষার্থীকে যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে। সভায় বিদায়ী সংবর্ধনা আয়োজনের পরিকল্পনা ও বাস্তবায়ন নিয়ে আলোচনা করা হবে এবং এ বিষয়ে সবার গুরুত্বপূর্ণ মতামত ও সহযোগিতা চাওয়া হয়েছে।

 

এ ছাড়া বিদেশে অবস্থানরত সাবেক শিক্ষার্থীদেরও সংবর্ধনা আয়োজনের বিষয়ে পরামর্শ ও সার্বিক সহযোগিতা প্রদানের আহ্বান জানানো হয়েছে।

 

আয়োজকদের প্রত্যাশা, দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের পাঠদান ও গড়ে তোলার ক্ষেত্রে মাওলানা আলা উদ্দিন (গহরপুরী) হুজুরের অবদানের প্রতি শ্রদ্ধা জানাতে সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসবেন এবং তাঁর জন্য একটি স্মরণীয় বিদায়ী সংবর্ধনার আয়োজন করবেন

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd