1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ২০ জুন ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন

রাণীশংকৈলে প্রেস ক্লাব–০১ এর দ্বিবার্ষিক নির্বাচনে নতুন নেতৃত্ব

ঠাকুরগাঁওয়ের প্রতিনিধি :হাসিনুজ্জামান মিন্টু
  • আপডেটের সময় : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ০ সময়

রাণীশংকৈলে প্রেস ক্লাব–০১ এর দ্বিবার্ষিক নির্বাচনে নতুন নেতৃত্ব

 

ঠাকুরগাঁওয়ের প্রতিনিধি :হাসিনুজ্জামান মিন্টু

 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় কর্মরত সাংবাদিকদের সংগঠন রাণীশংকৈল উপজেলা প্রেস ক্লাব–০১ এর দ্বিবার্ষিক নির্বাচনের মাধ্যমে নতুন পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। স্থানীয় আব্দুল মজিদ চেয়ারম্যান মার্কেটে অনুষ্ঠিত নির্বাচনে সদস্যদের প্রত্যক্ষ ভোটে নেতৃত্ব নির্বাচন সম্পন্ন হয়।

 

নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ডা. নবাব আলী (দৈনিক বাংলাদেশের চিত্র) এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন খায়রুল ইসলাম (দৈনিক আজকের খবর)।

 

নতুন কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন অতুল বসাক ও মাসুদ চৌধুরী।

যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন হাসিনুজ্জামান মিন্টু ও রব্বানী পারভেজ।

সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সাখাওয়াত হোসেন লিটন।

এছাড়া প্রচার সম্পাদক হিসেবে মাহবুব আলম তাহের হোসেন এবং দপ্তর সম্পাদক হিসেবে আব্দুল অজিত দায়িত্ব গ্রহণ করেন।

 

কার্যনির্বাহী ও সাধারণ সদস্য হিসেবে মনোনীত হয়েছেন মুক্তারুল ইসলাম মুক্তার, মানিক, মোহাম্মদ নয়ন, হাসানুর রহমান, আল মামুন, এন্তাজুল ইসলামসহ আরও কয়েকজন সাংবাদিক।

 

প্রসঙ্গত, গত ২১ নভেম্বর ২০২৪ তারিখে সাত সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির মাধ্যমে প্রেস ক্লাব–০১ এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। সে সময় আহ্বায়ক ছিলেন খায়রুল ইসলাম এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন হাসিনুজ্জামান মিন্টু। পরবর্তীতে স্বচ্ছ ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে এই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হলো।

 

নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির মনোনীত ঠাকুরগাঁও–৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জাহিদুর রহমান জাহিদ, গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী মামুনুর রশিদ মামুন, পৌর বিএনপির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শাহজাহান আলী, সাবেক পৌর মেয়র মুখলেসুর রহমান, উপজেলা বিএনপির সহ-সভাপতি মাহমুদুর নবী পান্না, জিয়া পরিষদের পৌর সভাপতি শরীফ উদ্দিন মাস্টার, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি গোলাম রসুলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুক্তারুল ইসলাম মুক্তার।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd