1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

লালমনি এক্সপ্রেসের শিডিউল বিপর্যয়: নিয়মে ৯টা, বাস্তবে মধ্যরাত; দেখার কেউ নেই!

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ৭ সময়

লালমনি এক্সপ্রেসের শিডিউল বিপর্যয়: নিয়মে ৯টা, বাস্তবে মধ্যরাত; দেখার কেউ নেই!

 

উত্তরবঙ্গের মানুষের রাজধানী যাতায়াতের অন্যতম ভরসা ‘লালমনি এক্সপ্রেস’ এখন যাত্রী ভোগান্তির আর এক নাম। রেলওয়ের সময়সূচির তোয়াক্কা না করে প্রতিনিয়ত ঘণ্টার পর ঘণ্টা বিলম্বে চলাচল করছে ট্রেনটি। কর্তৃপক্ষের চরম উদাসীনতায় ক্ষুব্ধ সাধারণ যাত্রীরা।

অনুসন্ধানে দেখা যায়, লালমনিরহাট স্টেশন থেকে ট্রেনটি ছাড়ার নির্ধারিত সময় সকাল ৯টা ১০ মিনিট থাকলেও, বেশিরভাগ দিনই সকাল ১১টার আগে ট্রেনটি প্লাটফর্ম ছাড়ে না। একই অবস্থা ঢাকা ফিরতি পথেও। ঢাকার কমলাপুর স্টেশন থেকে রাত ৯টা ৪৫ মিনিটে ছাড়ার কথা থাকলেও ট্রেনটি প্রায়ই রাত ২টার পর যাত্রা শুরু করে।

ভুক্তভোগী যাত্রীরা অভিযোগ করে বলেন, “ট্রেনটি কখন আসবে বা ছাড়বে তার কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায় না। স্টেশনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে অসুস্থ হয়ে পড়ছেন বৃদ্ধ ও শিশুরা।” এই বিষয়ে স্টেশন কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট দায়িত্বশীলদের সাথে কথা বলার চেষ্টা করা হলেও তারা মুখ খুলতে রাজি হননি। রেলওয়ের এমন নীরবতা আর অব্যবস্থাপনা যেন দেখার কেউ নেই। যাত্রী সাধারণের দাবি, দ্রুত এই শিডিউল বিপর্যয় কাটিয়ে ট্রেনটির স্বাভাবিক চলাচল নিশ্চিত করা হোক।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd