1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন

শালিখাতে সদ্য যোগদানকারী পুলিশ সুপারের মত-বিনিময় সভা অনুষ্ঠিত। 

সুমন সাহা :শালিখা প্রতিনিধি
  • আপডেটের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ০ সময়

শালিখাতে সদ্য যোগদানকারী পুলিশ সুপারের মত-বিনিময় সভা অনুষ্ঠিত।

 

সুমন সাহা :শালিখা প্রতিনিধি

 

আইন শৃঙ্খলা উন্নয়নে জেলা ব্যাপী মতবিনিময় সভা করছেন সদ্য যোগদানকারী মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, এর ধারাবাহিকতায় আজ সোমবার সকাল ১০ ঘটিকায় শালিখা থানা চত্বরে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শালিখা অফিসার ইনচার্জ মোতালেব হোসেন এর সভাপতিত্বে উক্ত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোল্লা আজাদ হোসেন, পিপিএস-সেবা, পুলিশ সুপার, মাগুরা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ বনি আমিন, উপজেলা নির্বাহী অফিসার শালিখা উপজেলা, আরো অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মিল্টন মুন্সী সাবেক সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল শালিখা থানা, চকলেট মুন্সী সাবেক সদস্য সচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল শালিখা থানা, মুন্সী নয়নুজ্জামান নয়ন সাবেক সদস্য সচিব জাতীয়তাবাদী যুবদল শালিখা থানা, বিশিষ্ট ব্যবসায়ী আল মোর্তজা, আলী হোসাইন শিকদার, চেয়ারম্যান ৫ নং শালিখা ইউনিয়ন পরিষদ, গোবিন্দ চন্দ্র বিশ্বাস, আহবায়ক বাংলাদেশ পূজা ফ্রন্ট শালিখা উপজেলা, কাইজার হোসেন বিএনপি নেতা, রেজাউল ইসলাম (রেজা ঢালি) বিএনপি নেতা, অনিক শিকদার যুব নেতা সহ প্রমুখ

 

উক্ত মতবিনিময় সভাতে বক্তারা মাদক ইভটিজিং দাঙ্গা সামাজিক সহিংসতা প্রতিরোধসহ আইন শৃঙ্খলা ব্যবস্থা সমুন্নত রাখা এবং ট্রাফিক সচেতনতা বিষয়ক আলোচনা অংশগ্রহণ করেন।

 

উক্ত মতবিনিময় অনুষ্ঠানের আগে সদ্য যোগদানকারী মাগুরা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনকে ফুল দিয়ে বরণ করে নেন শালিখা অফিসার ইনচার্জ মোতালেব হোসেন (ভারপ্রাপ্ত)।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd