1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:১৬ অপরাহ্ন

শাসক নয় সেবক হতে চাই  ত্রিশালের স্বতন্ত্রপ্রার্থী মুহাম্মদ আনোয়ার সাদাত 

মকবুল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধি
  • আপডেটের সময় : রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ০ সময়

শাসক নয় সেবক হতে চাই ত্রিশালের স্বতন্ত্রপ্রার্থী মুহাম্মদ আনোয়ার সাদাত

 

মকবুল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধি

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ময়মনসিংহ ৭ ত্রিশাল আসনের স্বতন্ত্র পদপ্রার্থী, মরহুম আব্দুল খালেক এমপি সুযোগ্য সন্তান, সাবেক উপজেলা চেয়ারম্যান, বিএনপি’র মনোনয় বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। নির্বাচনী এলাকায় সাধারণ জনগণের কাছে ভোট প্রার্থনা করে চুষে বেড়াচ্ছেন। জনশ্রুতি আছেন ত্রিশালের নির্বাচনের বড় ফ্যাক্ট আনোয়ার সাদাত। তার রয়েছে বিশাল ভোটব্যাংক। আঞ্চলিকতা, মরহুম পিতা উপজেলা চেয়ারম্যান ও সংসদ সদস্য থাকাকালীন জনগণের ভালোবাসা ও গত উপ নির্বাচনে বিপুল বিপুল ভোটের ব্যবধানে উপজেলা চেয়ারম্যান পদে জয়লাভ করা, সাধারণ মানুষের পছন্দের প্রার্থী হওয়া জয়ের ব্যাপারে আশাবাদী।

 

আজ ১ফেব্রুয়ারি রবিবার ফেসবুক পোস্টে লিখেছেন ১ নং ধানীখলা ইউনিয়নের গণসংযোগে ১৫২ ময়মনসিংহ ৭ ত্রিশাল আসনের স্বতন্ত্র এমপি পদপ্রার্থী আনোয়ার সাদাত স্বপ্ন এবার নতুন দিনের, সেবক হবো ত্রিশালবাসীর।

প্রিয় ত্রিশালবাসী, আসসালামু আলাইকুম।

“শাসক নয়, সেবক হতে চাই”—এই কথাটি আপনারা অনেকের মুখেই শুনেছেন। বারবার বিশ্বাস করে হয়তো অনেকবার আশাহত হয়েছেন। তাই রাজনীতিতে নবাগত হিসেবে আমার কথায় আপনাদের মনে সংশয় থাকাটাই স্বাভাবিক। কিন্তু আমি কোনো গতানুগতিক রাজনৈতিক বুলি নয়, হৃদয়ের গভীর থেকে আপনাদের কিছু বলতে চাই।

আমি মুহাম্মদ আনোয়ার সাদাত ত্রিশাল সংসদীয় আসনে একজন স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী। রাজনীতির মাঠে আমি তরুণ, কিন্তু আমার স্বপ্ন ও সংকল্প সুদৃঢ়।

কেন আমি আপনাদের সমর্থন প্রত্যাশা করছি?

পারিবারিক শিক্ষা ও মূল্যবোধ আমি আমার বাবা-মায়ের একজন বাধ্যগত সন্তান হিসেবে বেড়ে উঠেছি। সেই পারিবারিক শিক্ষা থেকেই আমি জানি, ক্ষমতা মানে দাপট দেখানো নয়, বরং দায়িত্ব পালন করা।

আমি পরিবর্তনের স্বপ্নে বিশ্বাসী। আধুনিক ও বৈষম্যমুক্ত ত্রিশাল গড়তে একজন তরুণের তেজ আর সততা প্রয়োজন।

আপনাদেরই সন্তান বা ভাই হয়ে যেকোনো সংকটে সবার আগে ঝাঁপিয়ে পড়ার মানসিকতাই আমার আসল শক্তি।

আমি গালভরা মিথ্যে প্রতিশ্রুতি দিতে আসিনি। আমি এসেছি আপনাদের ভালোবাসা ও দোয়া নিতে।

“আমি আপনাদের ওপর শাসন করতে আসিনি, এসেছি আপনাদের অধিকার আদায়ের লড়াইয়ে পাশে থাকতে।”

আপনাদের এই সন্তানকে একবার সেবা করার সুযোগ দিন। আমি কথা দিচ্ছি, আপনাদের আস্থার মর্যাদা আমি আমার শ্রম এবং সততা দিয়ে রক্ষা করব। আসুন, আমরা মিলেমিশে এক নতুন, উন্নত ও মানবিক ত্রিশাল গড়ে তুলি।

আপনারাই আমার শক্তি, আপনারাই আমার প্রেরণা।

সবাইকে আন্তরিক ধন্যবাদ।

বিনীত,

মুহাম্মদ আনোয়ার সাদাত

স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী

ত্রিশাল, ময়মনসিংহ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd