1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন

শিরোমণি সড়ক দুর্ঘটনায় বাদল হাওলাদার নিহত 

মো: মোশারেফ হোসেন  স্টাফ রিপোটার
  • আপডেটের সময় : বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ০ সময়

শিরোমণি সড়ক দুর্ঘটনায় বাদল হাওলাদার নিহত

 

 

মো: মোশারেফ হোসেন

স্টাফ রিপোটার

ঃ খুলনা যশোর মহাসড়কে লিন্ডা ক্লিনিক এর সামনে মোটর সাইকেল যোগে যাওয়ার পথে গত মঙ্গলবার রাত আনুমানিক ৯ টায় মোটর সাইকেল দূঘটনায় আহত হয় বাদল হাওলাদার (৩০)।আহত বাদলের ভাই রানা তাকে খুলনা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে।তৎক্ষনিক আহত বাদলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গতকাল বুধবার আনুমানিক সকাল ৯ টা ৩০টায় চিকিৎসাধীন অবস্থায় বাদল হাওলাদার মৃত্যুবরণ করে। মরহুমের জানাযার নামাজ আসর বাদ নরডিকস্ উডস লিমিটেড মসজিদ এর ইমাম মুফতি শাকুর আদায় করেন । নিহত বাদল খুলনা খাঁন জাহান আলী থানার মিরের ডাঙ্গা এলাকার বাসিন্দা।জানাযায় নামাজ শেষে মহেশ্বরপাশা সারাডাঙ্গা কবরস্থানে তাকে দাফন করা হয়। এ সময়ে এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ ও সকল শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd