1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

শেখ শাহাদাত হোসেন স্বাধীন-এর ১৭তম মৃত্যুবার্ষিকী আজ

খুলনা প্রতিনিধি, মোহাম্মদ মামুন মোল্লা:
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ২৮ সময়

শেখ শাহাদাত হোসেন স্বাধীন-এর ১৭তম মৃত্যুবার্ষিকী আজ

 

বড় ভাইয়ের রুহের মাগফিরাত কামনায় শেখ শাহীন-এর দোয়া প্রার্থনা ও বিনম্র শ্রদ্ধা

 

খুলনা প্রতিনিধি, মোহাম্মদ মামুন মোল্লা:

 

আজ ২১ অক্টোবর। প্রিয় বড় ভাই শেখ শাহাদাত হোসেন স্বাধীন-এর ১৭তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন দৈনিক ঢাকার সময়-এর প্রকাশক ও সম্পাদক এবং চ্যানেল এস সেভেনের চেয়ারম্যান শেখ শাহীন।

 

প্রিয় বড় ভাইয়ের মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে তাঁকে স্মরণ করছেন শেখ শাহীন। দীর্ঘ ১৭ বছর পেরিয়ে গেলেও প্রিয়জন হারানোর বেদনা ও স্মৃতি আজও হৃদয়ে অমলিন। সময়ের পরিক্রমায় অনেক কিছু বদলে গেলেও প্রিয় মানুষের স্মৃতি কখনো মুছে যায় না।

 

এ উপলক্ষে শেখ শাহীন মহান আল্লাহ তায়ালার দরবারে তাঁর প্রিয় বড় ভাইয়ের রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে মরহুমকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দানের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন।

 

তিনি মরহুমের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, প্রিয়জনকে হারানোর শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়। মহান আল্লাহ যেন তাঁকে ক্ষমা করে দেন এবং পরকালীন জীবনে শান্তি ও রহমত দান করেন—এটাই তাঁর একান্ত প্রার্থনা।

 

দৈনিক ঢাকার সময়-এর সভাপতি ও চ্যানেল এস সেভেনের চেয়ারম্যান শেখ শাহীন তাঁর প্রিয় বড় ভাই শেখ শাহাদাত হোসেন স্বাধীন-এর রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করার প্রার্থনা জানিয়েছেন।

 

মহান আল্লাহ তায়ালা মরহুম শেখ শাহাদাত হোসেন স্বাধীনকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করুন। আমিন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd