1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন

শোকসন্তপ্ত পরিবারের পাশে এমপি মাসুদ সাঈদী- নিহত ৩ স্বজনের পরিবারকে আর্থিক সহায়তা ও পুনর্বাসনের আশ্বাস

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময় : সোমবার, ১ জুন, ২০২৬
  • ১১ সময়

শোকসন্তপ্ত পরিবারের পাশে এমপি মাসুদ সাঈদী-

নিহত ৩ স্বজনের পরিবারকে আর্থিক সহায়তা ও পুনর্বাসনের আশ্বাস

 

 

ফারজানা ফরাবী, নিজস্ব প্রতিনিধিঃ পিরোজপুরের নাজিরপুর উপজেলার প্রত্যন্ত গ্রাম কোকরাকাঠীতে সড়ক দুর্ঘটনায় নিহত একই পরিবারের তিন সদস্যের শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী।

গত ঈদুল আজহা উপলক্ষে কোরবানি করতে ঢাকা থেকে গ্রামের বাড়িতে ফিরছিলেন মো. সোহাগ (৩৭), তার স্ত্রী খাদিজা খাতুন (৩৪) এবং তাদের ৮ বছর বয়সী ছেলে আরমান। পথে গোপালগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তারা। একই দুর্ঘটনায় আরও দুইজন নিহত হন। পরিবারের তিন সদস্যের একসঙ্গে মৃত্যুতে পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া।

নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের কোকরাকাঠী গ্রামের কোকরাকাঠী জামে মসজিদ ও মাদরাসা প্রাঙ্গণে পাশাপাশি তিনটি খাটিয়ায় একই পরিবারের তিন সদস্যের মরদেহ শায়িত থাকার হৃদয়বিদারক দৃশ্য স্থানীয়দের আবেগাপ্লুত করে। গত ২৯ মে জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

রোববার (৩১ মে) বিকেল ৫টার দিকে এমপি মাসুদ সাঈদী নিহতদের বাড়িতে গিয়ে পরিবারের সদস্য ও স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং উপস্থিত সবার অংশগ্রহণে নিহতদের রুহের মাগফিরাত ও পরিবারের জীবিত সদস্যদের কল্যাণ কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

এ সময় এমপি মাসুদ সাঈদী ব্যক্তিগত তহবিল থেকে নিহত তিনজনের পরিবারের জন্য ২৫ হাজার টাকা করে মোট ৭৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। পাশাপাশি পরিবারের জন্য এক মাসের চাল, ডালসহ প্রয়োজনীয় নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীও তুলে দেন।

পরিবারের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি জানান, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের একমাত্র জীবিত সদস্য ১১ বছর বয়সী শিশু রহমতের শিক্ষা, ভরণপোষণ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, নিহত তিনজনের নামে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) থেকে ৫ লাখ টাকা করে মোট ১৫ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদানের জন্য ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ডিও লেটার পাঠানো হয়েছে। আশা করা হচ্ছে, অল্প সময়ের মধ্যেই পরিবারটি এই সহায়তা পাবে।

এলাকাবাসী এমপি মাসুদ সাঈদীর এ মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, শোকের এ কঠিন সময়ে পরিবারের পাশে দাঁড়িয়ে তিনি মানবিক দায়িত্বের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd