1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন

শ্রেষ্ঠ কাব লিডার নির্বাচিত হলেন ভাঙ্গার শিক্ষিকা চম্পা আক্তার সংসদ সদস্যের অভিনন্দন

ফরিদপুর জেলা প্রতিনিধি 
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ৩৯ সময়

শ্রেষ্ঠ কাব লিডার নির্বাচিত হলেন ভাঙ্গার শিক্ষিকা চম্পা আক্তার সংসদ সদস্যের অভিনন্দন

 

ফরিদপুর জেলা প্রতিনিধি

 

 

জাতীয় শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ এ ঢাকা বিভাগের শ্রেষ্ঠ কাব লিডার (মহিলা) নির্বাচিত হয়ে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার গর্ব বয়ে এনেছেন ১নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও স্কাউটার চম্পা আক্তারর

শিক্ষাক্ষেত্রে অবদান, কাব স্কাউট কার্যক্রমে দক্ষ নেতৃত্ব এবং শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক বিকাশে বিশেষ ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ তিনি এ সম্মাননা অর্জন করেন।

আর তার এই সাফল্যে অভিনন্দন জানিয়েছেন ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল। ‌

‌ভাঙ্গা উপজেলার শিক্ষা অঙ্গনসহ ফরিদপুর জেলার বিভিন্ন মহলে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে।

চম্পা আক্তারের এ অর্জনে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, বাংলাদেশ স্কাউটসের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা তাকে অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, তার এ সাফল্য ভবিষ্যতে কাব স্কাউট কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে

‌ আশাবাদ ব্যক্ত করা হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd