1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

ষড়যন্ত্র রুখতে ঐক্যবদ্ধ হওয়ার ডাক: রকিবুল ইসলাম বকুলের

মোঃ মামুন মোল্লা প্রধান সহকারী বার্তা সম্পাদক 
  • আপডেটের সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ০ সময়

ষড়যন্ত্র রুখতে ঐক্যবদ্ধ হওয়ার ডাক: রকিবুল ইসলাম বকুলের

 

 

 

মোঃ মামুন মোল্লা প্রধান সহকারী বার্তা সম্পাদক

 

দেশ ও গণতন্ত্রের বিরুদ্ধে চলা সকল চক্রান্ত ও ষড়যন্ত্র নসাৎ করতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সুসংগঠিত হওয়ার কোনো বিকল্প নেই। আগামী নির্বাচনে জনগণের প্রকৃত ম্যান্ডেট নিশ্চিত করতে হলে নেতাকর্মীদের মাঠ পর্যায়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে আস্থার প্রতীক হয়ে উঠতে হবে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনে ধানের শীষের সাবেক প্রার্থী রকিবুল ইসলাম বকুল। শনিবার (০৭ ফেব্রুয়ারি ) বিকেলে খালিশপুর থানার ৭ নং ওয়ার্ডের কাশিপুর কবিরাজ বাড়ীর উঠান বৈঠকের মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন কেন্দ্রীয় বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ও খুলনা ৩ আসনের ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুল।

দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নেতাকর্মীদের প্রতি ইস্পাত কঠিন ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। একটি বিশেষ মহল এখনো পর্দার আড়াল থেকে নানামুখী ষড়যন্ত্র করে যাচ্ছে যাতে জনগণের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ করা যায়। তিনি সতর্ক করে দিয়ে বলেন, দেশবিরোধী কোনো শক্তি যেন এই মুহূর্তে ঐক্যে ফাটল ধরাতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। বকুল তার বক্তব্যে অভিযোগ করেন যে, বিএনপির শক্তি হচ্ছে তৃণমূলের সাধারণ নেতাকর্মী ও এ দেশের আপামর জনতা। তাই ব্যক্তিগত মান-অভিমান ভুলে গিয়ে দেশ ও দলের স্বার্থে সবাইকে একযোগে কাজ করতে হবে। তিনি জোর দিয়ে বলেন, যদি নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকে, তবে ষড়যন্ত্রকারীরা যত শক্তিশালীই হোক না কেন, ধানের শীষের তথা জনগণের বিজয় ঠেকিয়ে রাখা সম্ভব হবে না।খুলনা-৩ আসনের রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে তিনি আরও বলেন, এই অঞ্চলের মানুষ সবসময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিল। আগামী দিনেও তারা ভোটের মাধ্যমে সকল অন্যায়ের জবাব দেবেন।নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, জনগণের দ্বারে দ্বারে গিয়ে বর্তমান সরকারের সময়কার নির্যাতনের চিত্র তুলে ধরতে হবে এবং আগামীর সমৃদ্ধ বাংলাদেশের পথরেখা ব্যাখ্যা করতে হবে। ষড়যন্ত্রের জাল ছিন্ন করে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরি করতে মাঠের লড়াইয়ে সবাইকে সাহসী ভূমিকা রাখার জন্য তিনি উদাত্ত আহ্বান জানান।মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শফিকুল আলম তুহিন, সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, সাবেক যুগ্ন আহবায়ক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, খালিশপুর থানা বিএনপির সভাপতি মোহাম্মদ আলী বাবু, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বিশ্বাস, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদের ইসতি।

 

এ ছাড়া আরো উপস্থিত ছিলেন ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি লিটন খান, আলহাজ্ব শেখ রিয়াজ শাহেদ,,এজাজ নবি, পাপিয়া রহমান পারুল , মেরিনা সায়েদ, পারভেজ,

শেখ ফজলে রাব্বি।

 

মতবিনিময় সভায় খালিশপুর থানা ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd