
সদরপুরে জেলা প্রশাসকের দিনব্যাপী উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিদর্শন
ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম সদরপুর উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তিনি কৃষ্ণপুর এলাকায় চলমান খাল খনন কার্যক্রম পরিদর্শন করেন। এরপর উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন এবং নারিকেলবাড়িয়া ইউনিয়ন পরিষদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পাশাপাশি তিনি নারিকেলবাড়িয়া উপজেলা প্রশাসন মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন।
পরবর্তীতে উপজেলা পরিষদে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়ে সেবার মানোন্নয়ন ও উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক।
দিনের কর্মসূচির শেষ পর্যায়ে তিনি দুস্থ ও অসচ্ছল ব্যক্তিদের মাঝে আর্থিক সহায়তা এবং স্থানীয় ক্রীড়া সংগঠনসমূহের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।
জনগণের কল্যাণ, সুশাসন প্রতিষ্ঠা এবং উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করতে জেলা প্রশাসনের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।