1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন

সরকার গঠনের সুযোগ পেলে ঠাকুরগাঁওকে উন্নয়নের নতুন মানচিত্রে আনবে বিএনপি: তারেক রহমান

ঠাকুরগাঁওয়ের প্রতিনিধি  হাসিনুজ্জামান মিন্টু
  • আপডেটের সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ০ সময়

সরকার গঠনের সুযোগ পেলে ঠাকুরগাঁওকে উন্নয়নের নতুন মানচিত্রে আনবে বিএনপি: তারেক রহমান

 

 

 

ঠাকুরগাঁওয়ের প্রতিনিধি

হাসিনুজ্জামান মিন্টু

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জনগণের রায়ে সরকার গঠন করতে পারলে ঠাকুরগাঁওকে ঘিরে নেওয়া হবে বড় পরিসরের উন্নয়ন পরিকল্পনা—এমন আশ্বাস দিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। এর মধ্যে অন্যতম হলো ঠাকুরগাঁওয়ে বিমানবন্দর চালু করা।

 

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব প্রতিশ্রুতির কথা জানান।

 

তারেক রহমান বলেন, দীর্ঘ সময় ধরে দেশের মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। “এক যুগ ধরে মানুষ ভোট দিতে পারেনি। আগামী ১২ তারিখ জনগণ তাদের সেই অধিকার প্রয়োগ করবে,”—বলেন তিনি।

 

নিজের অতীত স্মৃতিচারণ করে বিএনপি চেয়ারম্যান বলেন, প্রতি বছর শীতকালে তিনি এ অঞ্চলে এসে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন। তবে এবার নির্বাচন শুধু জনপ্রতিনিধি বাছাইয়ের নয়, বরং রাষ্ট্র পুনর্গঠনের একটি সুযোগ।

 

তিনি বলেন, মানুষের রাজনৈতিক অধিকারের পাশাপাশি অর্থনৈতিক অধিকারও দীর্ঘদিন ধরে ক্ষুণ্ন হয়েছে। বিশেষ করে নারী ও তরুণ সমাজ স্বাবলম্বী হওয়ার সুযোগ পায়নি বলে মন্তব্য করেন তিনি।

 

ক্ষমতায় গেলে নারীদের অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে ‘ফ্যামিলি কার্ড’ চালু করার পরিকল্পনার কথা জানান তারেক রহমান। পাশাপাশি কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’ চালু করে সহজ শর্তে ঋণ, সার ও কীটনাশক দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। ধানের শীষের প্রার্থী নির্বাচিত হলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হবে এবং নিবন্ধিত এনজিও থেকে নেওয়া ঋণের দায় সরকার বহন করবে বলে প্রতিশ্রুতি দেন তিনি।

 

উত্তরাঞ্চলের কৃষিভিত্তিক অর্থনীতিকে চাঙা করতে কলকারখানা স্থাপন, হিমাগার নির্মাণ এবং কৃষিজাত শিল্প সম্প্রসারণের পরিকল্পনার কথাও তুলে ধরেন বিএনপি চেয়ারম্যান। এতে করে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

 

যুবসমাজকে দক্ষ করে গড়ে তুলতে প্রশিক্ষণ কার্যক্রম চালু করা হবে উল্লেখ করে তিনি বলেন, দেশের উন্নয়নে তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য।

 

ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে চা শিল্প এবং অন্যান্য শিল্পকারখানা স্থাপন, ঠাকুরগাঁওয়ে ক্যাডেট কলেজ, মেডিকেল কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয় এবং যুবকদের জন্য আইটি পার্ক বা হাব গড়ে তোলার বিষয়গুলোও বিএনপির পরিকল্পনায় রয়েছে বলে জানান তিনি।

 

স্বাস্থ্যসেবার প্রসঙ্গে তারেক রহমান বলেন, দীর্ঘদিন ধরে মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়েছে। বিএনপি ক্ষমতায় এলে স্বাস্থ্যখাতে জনবল নিয়োগসহ প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নে কাজ করা হবে। সেই সঙ্গে ঠাকুরগাঁওয়ে বিমানবন্দর চালু করার উদ্যোগ নেওয়া হবে।

 

রাজনৈতিক শালীনতার বিষয়ে তিনি বলেন, কেবল প্রতিপক্ষের সমালোচনা করে জনগণের উপকার হয় না। মানুষ জানতে চায় তাদের জন্য কে কী করতে চায়। বিএনপি সেই পরিকল্পনাই জনগণের সামনে তুলে ধরছে।

 

তিনি আরও বলেন, এমন একটি বাংলাদেশ গড়াই বিএনপির লক্ষ্য—যেখানে নারীরা নিরাপদে চলাচল করবে, তরুণরা বেকার থাকবে না, সবাই সমানভাবে চিকিৎসা ও সুযোগ পাবে।

 

ধর্ম বা বর্ণের ভিত্তিতে কোনো বৈষম্য করা হবে না জানিয়ে তারেক রহমান বলেন, যোগ্যতার ভিত্তিতেই মূল্যায়ন করা হবে। ধানের শীষের প্রার্থীরা নির্বাচিত হলে জনগণের সেবাকেই সর্বোচ্চ দায়িত্ব হিসেবে নিতে হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd