1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন

সরাইলে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত। 

আব্বাস উদ্দিন:জেলা প্রতিনিধি (ব্রাহ্মণবাড়িয়া)
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ০ সময়

সরাইলে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত।

 

আব্বাস উদ্দিন:জেলা প্রতিনিধি (ব্রাহ্মণবাড়িয়া)

 

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার ১১ টায় সরাইল উপজেলা পরিষদ প্রাংগনে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস অনাড়ম্বর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শারমীন আক্তার।

টিটিসি ব্রাহ্মণবাড়িয়া কর্তৃক আয়োজিত সরাইল প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনায় ব্যাংক ম্যানেজার প্রিন্সিপাল অফিসার মোঃ রাশেদ হোসেন এর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিদেশগামী এবং বিদেশ থেকে আগত ব্যক্তিবর্গসহ, উপজেলার একাধিক দপ্তরের অফিসার, ব্যাংক, বীমা প্রতিষ্ঠানের কর্মকর্তা , মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রবাসীদের রেমিটেন্সে আজ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, সর্বক্ষেত্রে তাদের সকল সুযোগ সুবিধা নিশ্চিত করা উচিত,কারণ মা, বাবা,পরিবার পরিজন ছেলে মেয়ে দেশে রেখে বিদেশে তারা তাদের অক্লান্ত পরিশ্রম আর মাথার ঘাম ঝড়িয়ে আমাদের দেশে টাকা পাঠাচ্ছে। অনুষ্ঠান শেষে বিদেশগামী মোঃ ইফরান সরাইল প্রবাসী কল্যাণ ব্যাংকের পক্ষথেকে প্রধান অতিথির নিকট থেকে ২লক্ষ ৫০ হাজার টাকার চেক গ্রহণ করেন।

 

আব্বাস উদ্দিন

ব্রাহ্মণবাড়িয়া

১৮/১২/২৫

ছবি – সংযুক্ত।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd