1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন

সরাইলে মাদক কেনাবেচাকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ২৯ মে, ২০২৬
  • ০ সময়

 

সরাইলে মাদক কেনাবেচাকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাদক কেনাবেচাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে রায়হান (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। শুক্রবার রাতে উপজেলার সৈয়দটুলা উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

 

এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

নিহত রায়হান উত্তরপাড়া এলাকার ছুটুন মিয়ার ছেলে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নিয়েছে। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।

 

স্থানীয়রা জানান, শুক্রবার রাত ১০টার দিকে উত্তরপাড়া এলাকার সজীব মিয়া স্থানীয় এক যুবককে ইয়াবা কিনে আনার জন্য ৩০০ টাকা দেন। কিন্তু ওই যুবক তা না করে টাকা দিয়ে বিস্কিট কিনে খেয়ে ফেলেন। এ নিয়ে সজীব মিয়া ক্ষুব্ধ হন। একপর্যায়ে তা হাতাহাতি ও মারামারিতে রূপ নেয়।

 

পরে মাদকের বিরুদ্ধে সোচ্চার থাকা স্থানীয় যুবক কামাল, জসিম, দেওয়ান উদ্দিনসহ কয়েকজন মাদক কেনাবেচার বিষয়টি জানতে চান।

 

এ সময় সজীব মিয়ার পক্ষ নিয়ে ক্ষিপ্ত হন এলাকার শাহীন ও রতন মিয়া নামে দুই যুবক। এ নিয়ে তর্ক-বিতর্কের একপর্যায়ে রাত সাড়ে ১২টার দিকে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান। রাতের আঁধারে টর্চ লাইটের আলো জ্বালিয়ে ঘণ্টাব্যাপী চলে সংঘর্ষ। এতে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

 

সংঘর্ষে রায়হান গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে সরাইল উপজেলার স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভুঁইয়া জানান, মাদক সংক্রান্ত বিষয়ের জের ধরে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন। পরিস্থিতি শান্ত করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd